ইসবগুল কি সত্যি কার্যকর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসবগুল বা ইসপাগুলা হাস্ক কোষ্ঠকাঠিন্যের রোগীদের নিত্যদিনের সঙ্গী। পাইলস কিংবা আইবিএস সমস্যা, যেমন: পেটের পীড়া, অস্বস্তি, মলত্যাগের নিয়ন্ত্রণক্ষমতা কমে গেছে—এমন রোগীদেরও এটা বেশ প্রিয়। আসলে কোষ্ঠকাঠিন্য দূর করতে চাই প্রচুর আঁশজাতীয় খাদ্য, যা হজম হয় না এবং মলের পরিমাণ বাড়াতে সাহায্য করে। ইসবগুলে আঁশের পরিমাণ অনেক বেশি বলে এটি গ্রহণ করে সত্যি আরাম মেলে। আর আইবিএসের রোগীদের ক্ষেত্রে এটি তো বিজ্ঞানসম্মত চিকিৎসা-পদ্ধতি হিসেবেই ব্যবহৃত হয়। তবে চিকিৎসকদের পরামর্শ হলো ইসবগুল যথেষ্ট পরিমাণ পানিতে ঢেলে যত দ্রুত সম্ভব পান করে নিন। এর সুফল পেতে এর সঙ্গে প্রচুর পানি পান করতে হবে। খাওয়ার পর এটি গ্রহণ করা ভালো, রাতে শোয়ার আগে নয়। কেননা, এতে কারও কারও পেটে গ্যাস, অস্বস্তি বা শব্দ হতে পারে।
শিশুদের ইসবগুল খাওয়ানো যায়, কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। মনে রাখবেন, এটি গেলা বেশ কষ্টকর এবং যাদের অন্ত্রে সমস্যা আছে, তাদের জন্য এটি সমস্যা ডেকে আনতে পারে। সুফল পেতে হলে এর সঙ্গে আঁশযুক্ত খাবার, যেমন: ফলমূল, শাকসবজি ও গোটা শস্যের তৈরি খাবার গ্রহণ করুন।
সূত্র: পেশেন্টকো ডট ইউ কে|