ইসরায়েলি দখলদারির অবসান গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাসের প্রধান হিসেবে গত মাসে পুনর্নির্বাচিত হয়েছেন খালেদ মেশাল। একসময়ের মিত্র সিরিয়া ও ইরানের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে সংগঠনটির। এখন তুরস্ক ও কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে তারা। নতুন এই বাস্তবতায় হামাসের ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসি কথা বলেছে খালেদ মেশালের সঙ্গেপ্রশ্ন: একসময়ের প্রধান সমর্থকদের কাছ থেকে হামাসের দূরে সরে যাওয়ার মূল কারণ কী?খালেদ মেশাল: প্রেসিডেন্ট বাশার ভুল পদক্ষেপ নিয়েছেন। সিরিয়ায় সহিংসতার ব্যাপারে তাঁদের ধারণা ভুল। শুধু সিরিয়ার অভ্যন্তরীণ সহিংসতাই নয়, পুরো আরব বসন্ত নিয়েই সিরিয়ার সরকার ভুল ধারণা পোষণ করছে। জনগণের গণতন্ত্র ও স্বাধীনতার আকাঙ্ক্ষা রাজনৈতিক প্রক্রিয়ায় পূরণ করতে হবে। আরেকটি বিষয় হলো, আমরা জানতাম, বাশার সরকার এই রক্তপাতকে বৈধ করতে একসময় হামাসকে ব্যবহার করত। কিন্তু আমাদের বিশ্বাস ও মূল্যবোধ এর সঙ্গে যায় না। প্রশ্ন: সিরিয়ার বর্তমান সংকট সমাধানে প্রেসিডেন্ট বাশারকে কোনো পরামর্শ বা প্রস্তাব দিয়েছিলেন?খালেদ মেশাল: আমরা সংকট সমাধানে পরামর্শ দেওয়ার ব্যাপারে দায়িত্ব বোধ করেছিলাম। আমাদের পক্ষ থেকে সম্ভব সব ধরনের প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু কেউই কথা শোনেনি। প্রশ্ন: নতুন মেয়াদে হামাসের দায়িত্ব পেয়েছেন। সামনে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন?খালেদ মেশাল: সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলি দখলদারি ও ইসরায়েলি বাহিনীর গণহত্যার অবসান ঘটানো। ইসরায়েলি দখলদারির কারণে ফিলিস্তিনিরা কষ্ট পাচ্ছে। ইসরায়েলি কারাগারে আটক রেখেও অনেক ফিলিস্তিনিকে নির্যাতন করা হচ্ছে। আমরা সত্যিকার অর্থে শান্তি চাই। আমাদের জনগণের অধিকার চাই।প্রশ্ন: ‘ইসরায়েল’ ও ‘ফিলিস্তিন’—দুই রাষ্ট্র গঠন করে সংকট সমাধানের প্রস্তাবের ব্যাপারে আপনাদের অবস্থান কী?খালেদ মেশাল: সংকট সমাধানের প্রশ্নে এটা আন্তরিক কোনো প্রস্তাব নয়। এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হবে। আর আরব লিগের মত অনুযায়ী ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড বিনিময়েরও বিরোধিতা করি আমরা।প্রশ্ন: ইসরায়েল-ফিলিস্তিন সংকটের জন্য কারা দায়ী বলে মনে করেন?খালেদ মেশাল: এই সংকটের জন্য ইসরায়েল দায়ী। তারা ভূমি দখল করেছে...নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আসল সমস্যা নিয়ে কাজ করা। এ ব্যাপারে হামাস, আরব লিগ বা ফিলিস্তিনিদের জিজ্ঞেস করা উচিত নয় যে বিষয়টি তারা কীভাবে দেখছে। ফিলিস্তিন ও আরব লিগ এ ব্যাপারে যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে। সংকটের সমাধান চায় বলেই এই নমনীয়তা দেখিয়েছে তারা।প্রশ্ন: সংকট সমাধানে ইসরায়েলের সঙ্গে আলোচনা করার ইচ্ছা আছে আপনাদের?খালেদ মেশাল: আলোচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমতার ভারসাম্য। এটা ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসরায়েলের সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু আজকের বাস্তবতায় এই আলোচনা অর্থহীন। আরেকটি বিষয় হলো, আমরা উগ্র হত্যাকারী নই। আমরা আসলে ইসরায়েলিদেরও বিরোধী নই। তাদের আলাদা বিশ্বাস থাকতে পারে। সমস্যা হলো, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। এই দখলদারির অবসান ঘটাতে পারলে আমরা আমাদের নীতি-মূল্যবোধ নিয়ে কাজ করব। সেই নীতি ও মূল্যবোধ হলো গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার এবং বহির্বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।সূত্র: ফরেন পলিসি ভাষান্তর: মাহফুজার রহমান