ইসলামি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুচিকিৎসা নাগরিকের মৌলিক অধিকার’ এই স্লোগানে ৬ জুন নগরের চান্দগাঁও শমসেরপাড়ায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামি মেডিকেল কলেজ হাসপাতালে ‘চিকিৎসাসেবা সপ্তাহ ২০১৫’–এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও মেডিকেল নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।
এতে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক মুহাম্মদ রফিক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল নির্বাহী কমিটির মেম্বার সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপপরিচালক (হাসপাতাল) মনিরুল আলম, উপপরিচালক (প্রশাসন) আহম্মদ আলী সরকার, চট্টগ্রাম আন্তর্জাতিক ডেন্টাল কলেজের ইনচার্জ শাহীকুল জাব্বার প্রমুখ। বিজ্ঞপ্তি