ইসলামিক ব্যাংকিং বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ বিষয়ক কর্মশালা ১ মার্চ অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিয়াহ্ বোর্ডের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় শরিয়াহ্ বোর্ডের মহাসচিব এ কিউ এম ছফিউল্লাহ্র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ জালালউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া ও উপদেষ্টা মুহাম্মদ ফরিদউদ্দীন আহমাদ। কর্মশালায় অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক পর্যায়ের ৪৫ জন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।