ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে জিপিএ-৫ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাণিজ্য বিভাগের ফলাফল কিছুটা আশাব্যঞ্জক হলেও মানবিক বিভাগের ফলাফলে হতাশ সবাই। বাণিজ্য বিভাগে ৭২২ জনে ৫৮৬ জন পাস করেছেন, পাসের হার ৮১ শতাংশ। মানবিকে ৪১৬ জনে মাত্র ১৬৫ জন পাস করেছেন, পাসের হার ৪০ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পাননি একজনও।ফলাফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, ‘সরকারি কলেজগুলোতে সবচেয়ে ভালো ফল করা শিক্ষার্থীরা ভর্তি হয়। ফলে আমরা খুব বেশি ভালো শিক্ষার্থী পাই না। এটা আমাদের ফলাফলের ওপর প্রভাব ফেলে। তারপরও ভালো ফলাফলের জন্য কাজ করে যাচ্ছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষকদের আন্তরিকতার কমতি না থাকলেও শিক্ষার সঠিক পরিবেশ না থাকায় ভালো ফলাফল হচ্ছে না।’