ইসহাক রবার্টসন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় ইসহাক রবার্টসন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক এম স্টিফেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট পিন্টু, চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. আসলাম খান এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। উদ্বোধনী খেলায় ‘এ’ দল এবং ‘বি’ দল অংশ নেয়। খেলায় এ দল ২-১ গোলে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন প্রভুদান চৌধুরী।