ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে রবির ক্যারিয়ার কার্নিভাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা এবং মোবাইল ফোন-শিল্পে কাজের সুযোগ ও ধরন সম্পর্কে জানাতে গত রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের ক্যাম্পাসে ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করেছিল মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। কার্নিভালের অংশ হিসেবে ক্যাম্পাসে একটি ক্যারিয়ার বুথ স্থাপন করা হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের রবিতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যারিয়ার বুথে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।