ইস্ট ওয়েস্টের ইয়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চেতনায় মুক্তিযুদ্ধ, অঙ্গীকারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে ইয়েস ১৩ মার্চ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের।এতে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহম্মেদ শাফি, মুক্তিযোদ্ধা তাহের আহমেদ, মুক্তিযোদ্ধা এ কে এম জয়নাল আবেদিন, বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, বিডিওএসএনের প্রধান মুনির হাসান এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ‘ইয়েস’-এর উপদেষ্টা কামরুল হাসান। ওই দিন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে চলে চিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র (আমার বন্ধু রাশেদ) প্রদর্শনী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কাছ থেকে স্বাধীনতার উত্তাল দিনের গল্প শোনা, বরেণ্য ব্যক্তিদের কাছ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে পর্যালোচনা ও মূল্যায়ন।এই অনুষ্ঠানে মহান স্বাধীনতাসংগ্রামে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, টিআইবির গণজাগরণমূলক গান, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক শিকল ও ব্যান্ড সংগীতের আয়োজন করে ইয়েস-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।ইয়েস-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শাহ মো. ইমরান বলেন, ‘একাত্তর থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমরা দায়বদ্ধ সেই সব মহান বীর মুক্তিযোদ্ধার কাছে। এ দেশ থেকে দারিদ্র্য, দুর্নীতি দূর করতে পারলেই কেবল স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। ইয়েস হবে আগামী দিনের সেই উন্নত প্ল্যাটফরম।’