ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আনন্দ আয়োজন

নেচে–গেয়ে আনন্দ আয়োজনে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল জমজমাট ‘ফ্রেশম্যান পার্টি’। ২ অক্টোবর নগরের প্রবর্তক মোড় সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, ডিন অব ফ্যাকাল্টিজ ওবায়দুল করিম, স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান রাফিয়া আকতার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহ আহমেদ, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক তাবাসুম চৌধুরী প্রমুখ।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় বিভিন্ন গানের সঙ্গে নাচ পরিবেশনা মুগ্ধতার আবেশ ছড়ায়। এ ছাড়া নিত্যদিনের ঘটনা নিয়ে অভিনয় করে সমাজের চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন ও ঈষা।
বিভিন্ন পর্বে অংশ নেন নাজমুল, ফাহিম, মনি, রিফা, মাইশা, মাহিয়া, রাফসান, সৌরভ, রিয়াদ, মিহিক, মুনির, শাওন, মাসুদ, শাকিল, সাবিল, সামিত, মোতাহের, রিংকি, তানিকা, নাফিসা, সাজেন, সামিন, জিৎ, রাজ, নাবিল, তাহসিন, তাওসিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।