ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালেয় জমকালো আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে শিক্ষার্থীরা
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে শিক্ষার্থীরা

জমকালো আয়োজনে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ১০ আগস্ট সন্ধ্যায় নগরের প্রবর্তক সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জমায়েত হওয়া অতিথিরা প্রত্যেকে ঈদ পালনের অনুভূতি ব্যক্ত করেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, আমেরিকার সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাফায়েত চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছে চ্যাম্পিয়ন রানার্সআপের মুকুট। এর মধ্যে উল্লেখযোগ্য আন্তবিশ্ববিদ্যালয় বিচ ক্রিকেট, সামাজিক ব্যবসা প্রতিযোগিতা ও বুয়েটে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় রোবট প্রতিযোগিতা। অনুষ্ঠানে এসব মেধাবীকে প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘আমরা গুণগত শিক্ষা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।’ বিজ্ঞপ্তি