ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু

নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) যাত্রা শুরু হলো অর্থনীতি বিভাগের। স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধীনে এই বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।
তিনি বলেন, একজন অর্থনীতিবিদের সরাসরি দেশের উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। এসব কারণে বর্তমান তরুণ প্রজন্মের প্রথম পছন্দ এই বিষয়টি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স অনুষদের িডন মোহাম্মদ আবুল হোসাইন, একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারেকুল হাসান চৌধুরী, অর্থনীতিবিদ জ্যোতি প্রকাশ দত্ত, ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক অনন্যা নন্দী প্রমুখ।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, অর্থনীতি দ্বারা বৈশ্বিক রাজনীতি পরিচালিত হয়ে আসছে। অর্থনীতির শিক্ষার্থীদের অধিকতর বিশ্লেষণী ক্ষমতার অধিকারী হতে হয়। এ ধরনের শিক্ষার্থী তৈরির প্রত্যয় নিয়ে এই বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।