ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে ই-লাইব্রেরি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (্ইডিইউ) ই-লাইব্রেরি চালু হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। নতুন এই কার্যক্রম সম্পর্কে ২ অক্টোবর অনুষ্ঠিত ফ্যাকাল্টি সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের ধারাবাহিকতায় ই-লাইব্রেরির সূচনা করা হয়েছে। এটি গবেষণা ও কেস স্টাডির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সভায় প্রধান অতিথি ছিলেন ইডিইউ ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।এতে সভাপতিত্ব করেন ইডিইউর উপাচার্য মুহম্মদ সিকান্দার খান।আলোচনায় অংশ নেন নুরুল আবসার, গণেশ চন্দ্র রায়, তপন জ্যোতি বড়ুয়া, মাহফুজুল হক, ওবায়দুল করিম, জাবেদ হোসেন, তৈয়ব চৌধুরী, এ এফ এম আওরঙ্গজেব, আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ প্রমুখ।সভায় জানানো হয়, ই-লাইব্রেরিতে হার্ভার্ড বিজনেস রিভিউ, ডেটাবেস-এবসেকা ওয়াইলি, ব্ল্যাকওয়েল, স্প্রিংগার, টেইলর, ফ্রাঞ্চিসসহ অসংখ্য সাময়িকী, বই এবং ই-রিসোর্স ব্যবহারের সুযোগ থাকবে।এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই উপকৃত হবেন। গবেষণাকাজের জন্যও এই লাইব্রেরি সহায়ক হবে।  নিজস্ব প্রতিবেদক