ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে এসিসিএ কোর্স-সংক্রান্ত সেমিনার
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) ১০ মার্চ অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট (এসিসিএ) কোর্সবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। নগরের প্রবর্তক মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের বর্ধিত একাডেমিক ভবনে দিনব্যাপী এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিসিএ বাংলাদেশের এডুকেশন ম্যানেজার প্রমা তাপসী খান। কোর্সের খুঁটিনাটি বিষয়ে ধারণা দেন প্রতিষ্ঠানটির সদস্য ইউশা আল খন্দকার।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশসহ উন্নত বিশ্বে এসিসিএ ডিগ্রির জনপ্রিয়তা বাড়ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসিসিএ কোর্স সম্পন্ন করা থাকলে খুব তাড়াতাড়ি নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইডিইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের পরিচালক মানজুমা মজুমদার, স্কুল অব বিজনেস কোর্সের সমন্বয়কারী মো. আসাদুজ্জমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি