ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সম্প্রতি চাকরিবিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। নগরের প্রবর্তক মোড় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ কর্মশালা ই-ল্যান্সের মাধ্যমে অনলাইনে চাকরির সুযোগ নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। আয়োজকেরা জানান, অনলাইন চাকরির বাজারে তরুণদের আরও দক্ষ হিসেবে গড়ে তোলাই ছিল কর্মশালার লক্ষ্য। কর্মশালায় ই-ল্যান্স বিষয়ে ধারণা দেন কান্ট্রি ডিরেক্টর সাইদুর মামুন খান। কর্মশালার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন সহকারী অধ্যাপক গোলাম মোক্তাদের দাইয়ান, ফাহমিদা আক্তার, আবদুল মান্নান প্রমুখ।বক্তারা জানান, ই-ল্যান্স হচ্ছে অনলাইনে জনপ্রিয় ফ্রিল্যান্সিং জব মার্কেট প্লেস, যেখানে উন্নত বিশ্বের অনেক দেশ বাংলাদেশের মতো ছোট দেশ থেকে মেধাসম্পন্ন ছেলেমেয়েদের বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে। এতে করে তরুণেরা ঘরে বসেই অনলাইনে আয় করার সুযোগ পাচ্ছেন। ই-ল্যান্সে কাজ করছেন ১৭০টি দেশের প্রায় ২০ লাখ ফ্রিল্যান্সার। সফটওয়ার ডেভেলপার, মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপার, ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার, রাইটার কিংবা মার্কেট রিসার্চ স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন তাঁরা। ই-ল্যান্সের চাকরির বাজারে বাংলাদেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎ ভালো বলেও বক্তারা মন্তব্য করেন। নিজস্ব প্রতিবেদক।