ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো জমজমাট টেবিল টেনিস প্রতিযোগিতা। গত ২১ ফেব্রুয়ারি নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সিদ্দিক আহমেদ চৌধুরী, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক রায়হানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সাঈদ আল নোমান বক্তব্যে বলেন, যেকোনো প্রতিযোগিতা মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রেরণা দেয়। খেলায় জেতার মানসিকতা তাঁকে নিয়ে যায় বহুদূর। উৎসাহ জোগায় জীবনে সাফল্য পেতে।
আয়োজকেরা জানান, এক মাস ধরে চলে টেবিল টেনিস প্রতিযোগিতা। এতে মোট ২৫ জন শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শাখাওয়াত হোসাইন। প্রথম রানারআপ হন বিবিএর ছাত্র সামিউল হক ও হোসাইন সাইফুদ্দিন। প্রতিযোগিতার সমন্বয়ক ছিলেন আবিয়াজ আবরার। বিজ্ঞপ্তি।