প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডিল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভায় জেমস ফিনলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামরুল ইসলাম (একিউআই) চৌধুরী বলেছেন, প্রতিযোগিতার বাজারে তরুণ প্রজন্মকে লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। নিজেকে সমৃদ্ধ করতে হবে জ্ঞান ও অভিজ্ঞতায়।
গত ৩০ জানুয়ারি বিকেলে প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০১৫ সালের স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এতে ইডিইউর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান, কোষাধ্যক্ষ অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, ডিন অব ফ্যাকাল্টিজ অধ্যাপক ওবায়দুল করিম বক্তব্য দেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।