ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউর) স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষায় গত শুক্রবার নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সময় বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। পরে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন ট্রেজারার সামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত, ইডিইউতে বিবিএ, এমবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফল ইডিইউর নিজস্ব ওয়েবসাইট www.eastdelta.edu.bd থেকে জানা যাবে। বিস্তারিত তথ্য জানা যাবে ০১৭১৪১০২০৬২ ও ০৩১-২৫১৪৪৪১-৩ নম্বরে। বিজ্ঞপ্তি।