ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে রক্তদান কর্মসূচি
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) সম্প্রতি অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান বিষয়ক দিনব্যাপী কর্মসূচি। নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাব এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।
চট্টগ্রাম ব্লাড ব্যাংক ও অর্গানাইজেশন ফর হেলদি সোসাইটি নামের দুটি সংগঠন কর্মসূচিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, ইডিইউর সোশ্যাল সার্ভিস ক্লাবের উপদেষ্টা প্রমীলা হক, ক্লাবের আহ্বায়ক মো. তৈয়ব হিমেল, সমন্বয়ক হাসিন ইশরাক, সদস্য প্রশান্ত ভৌমিক, ফারহান সাজিদ, চট্টগ্রাম ব্লাড ব্যাংকের পরিচালক (অ্যাডমিন) নাঈম উদ্দিন, অর্গানাইজেশন ফর হেলদি সোসাইটির পরিচালক নিবরাজ সাল সাবিল প্রমুখ। বিজ্ঞপ্তি।