ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রীষ্মকালীন আবর্তনের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান ১১ মে অনুষ্ঠিত হয়েছে। এ কাইয়ুম চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য মু. সিকান্দার খান। বক্তব্য দেন অধ্যাপক তাহিলল আজিম ও নুরুল আবসার। উপাচার্য শিক্ষার্থীদের শিক্ষাগত ও শিক্ষাসহায়ক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাস্তবভিত্তিক শিক্ষা ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে দেশের শিক্ষাঙ্গনে এ বিশ্ববিদ্যালয় সম্মানজনক অবস্থান করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের স্বার্থে সম্ভাব্য সব সুবিধা দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক নিহাদ করিম চৌধুরী, রায়হানুল হারুন, তাবাস্সুম চৌধুরী, শুভব্রত সাহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া। বিজ্ঞপ্তি।