ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হওয়ায় উচ্চশিক্ষা নিয়ে চট্টগ্রামের অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা বেড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সিন্ডিকেট সদস্যরা। সম্প্রতি নগরের প্রবর্তক মোড়ে ইডিইউর একাডেমিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এসব কথা বলেন তাঁরা। এই সময় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগ দেওয়া শিক্ষকদের অভিনন্দন জানানো হয়।
সভায় ইডিইউর চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, উচ্চশিক্ষায় চট্টগ্রামে মেধাসম্পন্ন শিক্ষকের ভীষণ অভাব রয়েছে। সংকট আছে ভালো গবেষকেরও। এসব সমস্যা সত্ত্বেও চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক মানের শিক্ষা ছড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে ইডিইউ।
উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য শাফায়েত চৌধুরী, কোষাধ্যক্ষ সামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, সিন্ডিকেট সদস্য এমরান হোসাইন, এম সিকান্দার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি