ইস্ট ডেল্টায় 'দ্য টেম্পেস্ট' মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজত্ব থেকে নির্বাসিত হলেন মিলানের অধিপতি প্রসপেরো। শিশুকন্যা মিরান্ডার সঙ্গে প্রসপেরোকে ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রের জলে। ভাসতে ভাসতে বহুদূরে এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তারা। দেখতে দেখতে কেটে যায় ১২ বছর। হঠাৎ একদিন মাঝসমুদ্রে ঝড়ের কবলে পড়ে প্রসপেরোর শত্রুপক্ষের জাহাজ। ভাগ্যের পরিহাসে জাহাজডুবি হয়ে তারা এসে পৌঁছায় সেই একই দ্বীপে। এভাবে এগিয়ে যায় কাহিনি।
১৭ আগস্ট ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাসে মঞ্চস্থ হলো উইলিয়াম শেক্স পিয়ারের নাটক দ্য টেম্পেস্ট। ইংরেজি বিভাগের আয়োজনে এ নাটকে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা অংশ নেন।
নাটকের গুরুত্বপূর্ণ মিরান্ডা, ফার্দিনান্ড, প্রসপেরো, ক্যালিবান, এরিয়েল, ট্রিনকুলো, গনজালো ও স্টেফানোর চরিত্র অভিনয়ের মাধ্যমে জীবন্ত করে তোলেন শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় পাঠদানের পাশাপাশি নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের সৃষ্টিশীল কাজে উৎসাহিত করে আসছে। সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে ইতিমধ্যে বেশ কিছু ক্লাবও গঠন করা হয়েছে। আগামী দিনে এসব সংগঠনের উদ্যোগে বড় ধরনের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।