ইস্টার্ন রিফাইনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে কর্মরত কর্মকর্তাদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইস্টার্ন রিফাইনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ১৯ মে ইআরএল ট্রেনিং সেন্টারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল্লাহ আল মোবিন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নুরুল আলম। সভায় নির্বাচিত কার্যকরী সংসদের ২০১২-১৪ মেয়াদকালে সার্বিক কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন পেশ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতিউল মান্নান। আলোচনায় অংশগ্রহণ করেন সিরাজুল ইসলাম, মনজারে খোরশেদ আলম, আলমগীর হোসেন প্রমুখ।
অ্যাসোসিয়েশনের মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। বিজ্ঞপ্তি।