ইয়াবাসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আছার বনিয়া সারবাং গ্রামের মৃত মোহাম্মদ নাছিমের পুত্র আবদুর রশিদ (৪৭), নুর আহমদের পুত্র আবদুল হানিফ (৪৬) ও মৃত আবদুল হাকিমের পুত্র মোহাম্মদ কামাল (৩২)। এসব বড়ির দাম প্রায় দুই লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের পরিদর্শক কবির উদ্দিন জানান, ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় তাঁরা গোপন সূত্রে জানতে পারেন টেকনাফ থেকে তিন ব্যক্তি যাত্রীবাহী চেয়ারকোচ সৌদিয়ায় ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পটিয়া বাস স্টেশনে বাসটি থামিয়ে বড়িসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃ ব্যক্তিরা জানান, একই গ্রামের ইয়াবা ব্যবসায়ী আবু হানিফের কাছ থেকে পাইকারি হারে ইয়াবা বড়ি কিনে বেশি দামে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।