ইয়ারফোন পরিষ্কার করবেন যেভাবে

ইয়ারফোন এখন নিত্যপ্রয়োজনীয় যন্ত্র। একটা মোবাইল আছে মানেই ইয়ারফোন আছে। আর মোবাইল ফোনের মতো ঘরে-বাইরে সবখানেই সঙ্গে থাকে এই যন্ত্রটি। তবে সাধের এই যন্ত্রটি সারাক্ষণ সঙ্গে থাকায় দ্রুত ময়লা হয়ে যায়। বিশেষ করে সেটির রং যদি কালো বাদে অন্য কোনো রঙের হয়। তবে চাইলে চটজলদি পরিষ্কার করে নিতে পারেন ইয়ারফোনের ময়লা। কীভাবে পরিষ্কার করবেন, সেই দাওয়াই রইল এখানে।

ইয়ারফোনের তার পরিষ্কার করতে : একটা লেবু দুই টুকরা করে অর্ধেকটার রস চিপে বাটিতে রাখুন। এরপর একটু পরিষ্কার তুলা লেবুর রসে ভিজিয়ে নিন। সেটা দিয়ে ইয়ারফোনের তার ভালো করে মতো মুছে ফেলুন। পুরোটা মোছার পরে দেখবেন ইয়ারফোনটা আগের চেহারা ফিরে পাবে।
ইয়ারফোনের ওপরের অংশ : অনেক সময় ইয়ারফোনের যে অংশটি কানের মধ্যে ঢোকানো হয়, সেখানে ময়লা জমে থাকে। ফলে ঠিকমতো শব্দ পাওয়া যায় না। এই সমস্যা থেকে বাঁচতে একটা শুকনো পরিষ্কার ব্রাশ দিয়ে আগে ইয়ারফোনের ফাঁকা জায়গাটা ঘষে নিন। এরপর কয়েক ফোঁটা তরল সাবান কুসুম গরম পানিতে গুলে নিন। মিশ্রণটিতে কটনবাট ভিজিয়ে ময়লা জমা জায়গাগুলো পরিষ্কার করুন। ব্যাস, দেখতে যেমন নতুন লাগবে, শব্দও পাবেন পরিষ্কার।
সূত্র : লাইফ হ্যাকার ও ডু ইউ নো হাউ টু