ইয়ুথ ফর ওয়েলফেয়ারের স্বাস্থ্যসেবা কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ারের উদ্যোগে ১৫ নভেম্বর সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ ভবনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়। এতে নারী-শিশুসহ ৫৭২ জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, ব্যবসায়ী শেখ আহাম্মদ কাইছার, মো. ওয়াকার, সংগঠক আদনান মাহমুদ, হামিদ হোছাইনসহ ২৮ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন মুনীরা খাতুন, আসিফ খান ও নাবিল চৌধুরী। বিজ্ঞপ্তি।