ইয়ুথ ফেেস্ট ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত ইয়ুথ ফেস্টের চট্টগ্রাম রাউন্ডে চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যায়ের দুই শিক্ষার্থী মো. জেসাদ আলম ও মেহেরাব শাহরিয়ার ‘এন্টাপ্রেিনউরশিপ আইডিয়া’ িবভাগে চ্যাম্পিয়ন হয়েছেন।
ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ (বিবিএফ) আয়োজিত প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে অংশগ্রহণকারী ১০৭টি দলের মধ্য থেকে সাতটি ক্যাটাগরিতে সাতটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী এই সাতটি দলের মধ্যে একটি ছিল চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র জেসাদ আলম ও মেহেরাব শাহরিয়ারের ‘ট্রয়’ দল। ব্যবসায় অনুষদের এই দুই ছাত্র পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ হাজার টাকা। তাঁরা ঢাকায় অনুষ্ঠেয় ইয়ুথ ফেস্টের পরবর্তী রাউন্ডে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করবেন। বিজ্ঞপ্তি।