ইয়ুথ ভয়েস মহানগর শাখার কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি	ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক

তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ-এর চট্টগ্রাম মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। ২২ জানুয়ারি সংগঠনের চেয়ারম্যান তারেক আকবর খোন্দকার কমিটি ঘোষণা করেন।
২০১৬-১৭ সালের জন্য ঘোষিত কমিটিতে মুনিরা তারেক খোন্দকার সভাপতি ও আরেফিন বিল্লাহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন সহসভাপতি দীপংকর দাশ, হাবিব ফয়সাল, মালিহা মুরতাজ, কামরুল হাসান, পাবলিকেশন অ্যান্ড মিডিয়া সেক্রেটারি আকবর হোসাইন ও তাহমিদা নূর মোস্তফা, ইয়ুথ অ্যাফেয়ার্স সেক্রেটারি আনজুমান আরা ও হুমায়ুন কবির, রিসোর্স অ্যান্ড ফিন্যান্স সেক্রেটারি ক্যারিকা মোস্তফা চৌধুরী ও সাজ্জাদ হোসাইন। সদস্য সরওয়ার হোসাইন, এইচ এম জিহাদ, মাহমুদুল হাসান, জাওয়াদুল করিম, শাহাব উদ্দিন, মাইশা তাবাচ্ছুম, রিদুয়ানুল হক চৌধুরী, মো. সাজ্জাদ হোসাইন, আশিকুর রসুল, মো. জোবায়ের, মো. মামুন, মো. জাহেদুল ইসলাম, সাদাত শাহরিয়ার ও মো. আলাউদ্দিন। বিজ্ঞপ্তি