ইয়ুথ ভয়েসের উদ্যোগে পথশিশুদের মধ্যে বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুথ ভয়েসের উদ্যোগে পথশিশুদের মধ্যে বই বিতরণ করা হয়
ইয়ুথ ভয়েসের উদ্যোগে পথশিশুদের মধ্যে বই বিতরণ করা হয়

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সম্প্রতি নগরে পথশিশুদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান তারেক আকবর খোন্দকারের নেতৃত্বে সংগঠনের শতাধিক সদস্য নগরের কয়েকটি স্থান ঘুরে পথশিশুদের হাতে বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, রফিকুল ইসলাম, মাহবুবুল আলম, কায়সার আহমেদ, আসিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম আলী চৌধুরী, আরমান জাওয়াদ, জামাল হোসেন, আবদুর রহমান মনির, মোহাম্মদ রিদুয়ানুল হক, আসিকুর রহমান, মফিজুর রহমান, আরেফিন বিল্লাহ্, কামরুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ আত্মপ্রকাশের পর থেকে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বিজ্ঞপ্তি।