
সামাজিক সংগঠন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের সেমিনারে মানব পাচার বন্ধে পাচারকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গত ২১ মে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘মানব পাচার রোধে করণীয়’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে ও নগর শাখার সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদের সভাপতিত্বে সেমিনারে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সমাজবিজ্ঞানী মঞ্জুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক মো. শাহীন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম। বক্তব্য দেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হামদান আবদুল্লাহ ও নোমান উল্লাহ বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফিয়া জাহান ও হুমায়ুন কবির।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়সার আহমেদ, আশিকুর রহমান, মফিজুর রহমান, আরেফিন বিল্লাহ, কামরুল ইসলাম, জামাল হোসাইন, আবদুর রহমান, সোহেল তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।