ঈ দে র দি নে র সা জ
ফেরদৌস পাঞ্জাবিই পরবেনএবার যেহেতু আবহাওয়াটা বেশ গরম, তাই ঈদের দিন ফেরদৌস জমকালো কোনো পোশাক পরবেন না। সুতি ও হালকা রঙের পোশাক পরার সিদ্ধান্ত নিয়েছেন। বললেন, ঈদের দিনে আমার পোশাক হচ্ছে পাঞ্জাবি। সকালবেলা গোসল সেরে পাঞ্জাবি পরে নামাজ শেষেচলে যাব আব্বার কবর জিয়ারত করতে। সেখান থেকে সোজা বাসায়। দুপুরের দিকে হালকা রঙের পাঞ্জাবি পরব। পায়ে থাকবে নাগরা। ঈদ উপলক্ষে একটা টাইটান ঘড়ি দিয়েছে আমার স্ত্রী, সেটি পরব। চুলটা একটু ভেজা ভেজা থাকবে। এ জন্য গোসলের আগেই চুলে একটু তেল দিয়ে নেব। দুপুরের দিকে হয়তো পানি দিয়ে চুলটাকে একটু ভিজিয়ে নেব। রাতের দিকেও তা-ই করব। তারপর চুলটা ব্যাকব্রাশ করতে পারি।গরমে এমনিতে শরীর থেকে ঘাম ঝরে। তাই আমি প্রচুর পারফিউম সংগ্রহে রাখি। একসঙ্গে অনেকগুলো পারফিউম একটু একটু করে স্প্রে করি, আবার কখনো একটি পারফিউমই ব্যবহার করি।রাতের বেলা আমার সাজ হবে অন্য রকম। তবে পাঞ্জাবিই পরব। আমার পাঞ্জাবি কেনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। ঈদে শাড়ি পরবশুটিংয়ের ব্যস্ততার কারণে জামাকাপড় কেনাটা আসলে পরিকল্পনা করে হয় না। এ জন্য মাকেই দায়িত্বটা নিতে হয়।ঈদে কী পরব, এ নিয়ে অনেক ভাবাভাবির পর সিদ্ধান্ত নিলাম, এবারের ঈদে শাড়ি পরব। মা একটা জামদানি অর্ডার দিয়ে তৈরি করিয়েছেন। শুনলাম, মিরপুর বেনারসি পল্লী থেকে মা শাড়িটা আনিয়েছেন। একে বলা হয় রানি রঙের জামদানি শাড়ি। সঙ্গে পরব কাতান ডিজাইনের ব্লাউজ। হীরার একটা লকেট দিয়েছে আব্বু। আর পেয়েছি এক জোড়া রিং। হাতে স্টোনের চুড়ি থাকবে।মেকআপটা আসলে ঈদের দিন খুব বেশি নেব না। স্নিগ্ধ মেকআপ নিলেই হবে। শাড়ির রঙের সঙ্গে মানানসই হয় এমন একটা টিপ পরব। সবুজ রঙের লেন্স পরা থাকতে পারে। চুল ব্লো ড্রাই করা থাকবে। সোনালি রঙের হাই হিল পরব পায়ে। ব্যস, হয়ে গেল আমার ঈদের দিনে সাজ।ও হ্যাঁ, এবারের ঈদের দিনে একটি পোশাকই পরব আমি। কারণ, সকালবেলা বেরোতে হবে। টিভিতে ‘সরাসরি অনুষ্ঠান’ আছে। তারপর আত্মীয়স্বজনের বাসায় বাসায় যাওয়া। আর এমনি করে সন্ধ্যা পেরিয়ে যাবে।