‘ছুটির দিনে’ ঈদসংখ্যার অণুগল্পগুলো সত্যিই অসাধারণ মনে হয়েছে। এককথায় বলা যায়, অতুলনীয়। পড়ার পর শুধু ভেবেছি, এত সুন্দর, সহজ ও সাবলীল ভাষায় মানুষ কীভাবে লেখে! অথচ বেশির ভাগ লেখকই মনে হলো নবীন কিংবা তরুণ। পড়তে যেমন ভালো লেগেছে, তেমনি আনন্দ পেয়েছি। ‘ইনসানিয়াত’ গল্পটি লিখেছেন নোশীন বিনতে জামাল। চমৎকার! আমাদের প্রত্যেকেরই বিশ্বাস রাখা উচিত যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। ‘সহযাত্রী’ গল্পটি দারুণ! ‘খুনি’ খুব ভালো। ‘সিন্দুক ভূত’ সত্যিই অপূর্ব! শিশুদের মিছেমিছি ভয় দেখানো মনে হয় কখনো উচিত নয়। ‘মিসির আলী-বিষয়ক’ গল্পটি ফাটাফাটি। ‘অযান্ত্রিক’, ‘ফেসবুক’ও তা-ই। ‘পান্নাভাই এইচএসসি’ পড়ে ফিরে গেছি ছাত্রজীবনে, বেশ আনন্দ পেয়েছি। ‘সারমেয় সমাচার’ কী আর বলব, একদম তুলনাহীন। কী চমৎকার কথা—মানুষে কুকুর তাড়ায়, নাকি কুকুরে মানুষ তাড়ায়? সত্যিই মনে বড় প্রশ্ন জাগে—মনুষ্যরূপী সারমেয়গুলো কবে প্রকৃত মানুষ হবে?আইয়ুব আহমেদসৌদি আরব থেকে [email protected]