ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটার প্রস্তুতি নিশ্চয়ই শুরু হয়ে গেছে। ফ্যাশন হাউসগুলোর ঈদ সংগ্রহও এরই মধ্যে চলে এসেছে বাজারে। দেখে নিন তার এক ঝলক।আড়ংসিল্ক ও মসলিন শাড়িতে নকশিকাঁথা ও ক্যাটওয়ার্কের কাজ করেছে তারা। নানা উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। বাটিক, চুন্দ্রি ও টাইডাইয়ের নকশায় তৈরি শাড়িও আছে।প্রবর্তনানীলাম্বরি শিরোনামে প্রাকৃতিক রঙের ব্যবহারে ঈদের পোশাক এনেছে তারা। জাপানি শিবোরি কায়দায় রাঙানো হয়েছে তাদের কাপড়। আছে ফতুয়া, টপ, শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও গজ কাপড়।কে ক্র্যাফটকামিজ ও সালোয়ারের কাটে ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। চুমকি, পুঁতি ও এমব্রয়ডারির নকশা করা হয়েছে। কিছু পোশাকে ব্যবহার করা হয়েছে রাঙামাটির আদিবাসীদের বুনন-কৌশল ও মোটিফ।অঞ্জন’সহাফসিল্ক, মসলিন ও সুতি কাপড়ের প্রাধান্যে পোশাক তৈরি হয়েছে। প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ করা হয়েছে। বাংলার মেলাসিল্ক, হাফসিল্ক, এন্ডি, সুতি ইত্যাদি কাপড়ে তৈরি হয়েছে পোশাক। আছে টাঙ্গাইল শাড়িও।রোদ্দুরচুমকি, পুঁতি, কাচের নকশা করা হয়েছে পোশাকে। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, টপ, ফতুয়া ইত্যাদি।লীলাবালিনানা রকম কাতান, কাঞ্জিভরম, তসর, সিল্ক, নেট ও সুতি শাড়ি পাবেন এখানে। ফতুয়া, কাপ্তান ও লম্বা কামিজও আছে। পোশাক কেনায় এখন পাবেন ৩০ শতাংশ ছাড়। শিশুদের পোশাকে চলছে ৫০ শতাংশ ছাড়। গ্রামীণ মেলাএখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ও শিশুদের পোশাক। এসব পোশাক তৈরি করা হয়েছে সুতি, সিল্ক, খাদি, এন্ডি, মসলিনসহ বিভিন্ন তাঁতের কাপড় দিয়ে।