ঈদ ও পূজার শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো, ‘আলো জ্বেলে যাই’ খুলনা বন্ধু উত্সব। দীর্ঘ কয়েক বছরের বিরতির পর খুলনায় অনুষ্ঠিত হলো বন্ধু উত্সব। আজকের বন্ধুসভার পাতায় আর সে উত্সবের বিস্তারিত পাওয়া যাচ্ছে না। সে জন্য অপেক্ষা করতে হবে।
আমাদের জীবনের দুটি বড় উত্সব দরজায় করা নাড়ছে—শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহা। পূজা শেষ হতে না হতেই চলে আসবে ঈদ। দুটো উত্সব যেন আমাদের সকলের হয়। পূজার আনন্দ, ঈদের আনন্দ যেন আমরা দুই সম্প্রদায় ভাগাভাগি করে নিতে পারি।
গত কয়েক মাসে সবচেয়ে বেশি অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম বন্ধুসভা। চট্টগ্রাম বন্ধুসভার সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা বন্যার্তদের জন্য কিছু টাকাও সংগ্রহ করেছিল। সেই টাকায় জামালপুর বন্ধুসভার বন্ধুরা ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সভার বন্ধুরা নিজেরাই গিয়েছিল ত্রাণ নিয়ে রংপুরের গঙ্গাচড়ায়। আমরা সবাইকে অভিনন্দন জানাই।
আমরা খুঁজছি সেই সব বন্ধুকে, যারা বেশি পরিমাণ বই পড়েছে। বন্ধুসভার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি বইয়ের পাঠক। বন্ধুসভায় বন্ধুদের সহযোগিতায় তাদের আমরা পেয়ে যাব। বই পাঠের সংবাদসহ তাদের ছবি আমরা ছাপাতে চাই বন্ধুসভার পাতায়। কে কয়টা বই পড়েছে আজই তার হিসাব হয়ে যাক।