ঈদ ও প্রথম অভিজ্ঞতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি তখন ছোট ছিলাম, বয়স ছয় কি সাত বছর। সংসারে ভাইবোন, মা-বাবাসহ ছিল সাতজনের মতো। বাবার বয়স তখনই আশির কোঠায়। বৃদ্ধ বাবার পক্ষে সংসারের ভার একা জোগান দেওয়া সম্ভব হতো না। বড় ভাই স্থানীয় একটি চায়ের দোকানে কাজ নিয়েছিলেন। সেখান থেকে প্রথম যে মাইনে পেয়েছিলেন, তা থেকে কিছু টাকা দিয়ে আমাদের জন্য ঈদের পোশাক এবং সেমাই-চিনি কিনলেন।
বড় ভাইয়ের দেওয়া সেই নতুন জামাকাপড় পরে মসজিদে যাওয়া এবং অন্য সবার মতো নামাজ আদায় করা আমার ঈদের প্রথম অভিজ্ঞতা। নামাজের পর সবাই কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করল। সেটাও উপভোগ করলাম। তারপরে বাড়িতে ফিরে পরিবারের সবার সঙ্গে ফিরনি সেমাই খাওয়া। সেই সঙ্গে রেডিওতে শোনা ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’। কাজী নজরুল ইসলামের এই ভক্তিমূলক গানটি সেই ঈদে নতুন এক অভিজ্ঞতা এনে দিয়েছে। ঈদ মোবারক।