ঈদ তো আমাদেরই
ঈদের আনন্দ, ঈদের মজা শিশুদেরই। তাই ওদের পোশাক মানেই উজ্জ্বল রং ও বাহারি নকশা। এ আয়োজনে রইল শিশুদের পোশাকের খবর ট্রেন্ডজট্রেন্ডজ এই ঈদে মেয়েশিশুদের জন্য ফ্রক, টপস, শার্ট এনেছে। আর ছেলেশিশুদের জন্য ডেনিম প্যান্ট, টুইল ও শার্ট তৈরি করেছে। সাদা, লাল, মেরুন, টিয়া, কালো ও গোলাপি রংকে প্রাধান্য দেওয়া হয়েছে।টেক্সমার্টটেক্সমার্ট ঈদে এনেছে শিশুদের জন্য নানা নকশার পোশাক। টপস, ফতুয়ার সঙ্গে থ্রি-কোয়ার্টার প্যান্টও পাবেন। আবার টপস ও প্যান্টের সেটও পাবেন। অ্যাপলিক, কুচি দেওয়া পোশাক পাবেন।রঙউজ্জ্বল রংকে প্রাধান্য দিয়ে শিশুদের পোশাক তৈরি করা হয়েছে ফ্যাশন হাউস ‘রঙ’-এ। ছেলে ও মেয়েশিশুদের পোশাকে স্ক্রিন প্রিন্ট করা হয়েছে।তহুস ক্রিয়েশনশিশু-কিশোরদের জন্য তহুস ক্রিয়েশন এনেছে নতুন পোশাক। অ্যাপলিক, হাতের কাজের প্রাধান্য রয়েছে এসব পোশাকে। ছোট মেয়েদের সালোয়ার-কামিজ পাবেন।উত্তরাঙ্গনবুটিক হাউস উত্তরাঙ্গন শিশুদের পোশাক এনেছে এই ঈদে। সুতির পোশাকে স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ ও অ্যাপলিকের কাজ করা হয়েছে।লা রিভএই ঈদে শিশুদের পোশাক এনেছে লি রিভ। উজ্জ্বল রংকে প্রাধান্য দিয়ে তৈরি করেছে ছেলেশিশুদের পাঞ্জাবি। এতে হাতের কাজ করা হয়েছে।কে ক্র্যাফট সদ্যোজাত শিশু থেকে ১২ বছরের শিশুদের জন্য বৈচিত্র্যপূর্ণ আয়োজন থাকছে কে ক্র্যাফটের শিশু পোশাকে। প্রিন্ট, এমব্রয়ডারি ও প্যাচ ওয়ার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মূলত শিশুদের বিষয়টি প্রাধান্য দিয়ে। ছেলেদের জন্য পাঞ্জাবিতে হাতের কাজ, এমব্রয়ডারি কাজ, অলওভার প্রিন্ট, লে আউট প্রিন্ট ও টি-শার্টে করা হয়েছে স্ক্রিন প্রিন্ট। স্কার্ট, টপস, প্যান্ট-টপস, লেহেঙ্গা চোলি ও সালোয়ার-কামিজে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের পাথর, লেস, চুমকি ও টুনটুনি। এ ছাড়া শিশুদের জন্য শাড়িও পাবেন।