ঈদ ফ্যাশন অনুষ্ঠান চ্যানেল টোয়েন্টি ফোরে চাঁদরাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারণ করা অংশ ঈদের আগের দিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে। গত ১৩ জুন পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লুতে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ফ্যাশনজগতের সবচেয়ে বড় এই আয়োজন।
প্রথম আলোর আয়োজনে ১৭ বছর ধরে চলে আসছে এই প্রতিযোগিতা। এতে অংশ নেন চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনাররা।