ঈদ সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইশলিস্ট: ঈদ উপলক্ষে দেশীয় নকশায় তৈরি সালোয়ার-কামিজ ও শাড়ি এনেছে ফেসবুকভিত্তিক ফ্যাশন হাউস উইশলিস্ট। সুতি, কাতান ও এন্ডি সিল্কের ওপর এমব্রয়ডারি ও প্যাচওয়ার্ক করা হয়েছে এসবে। ফেসবুক ঠিকানা: www.facebook.com/listedwish ক্র্যাকারজ্যাক: ছেলেদের শার্ট, টি-শার্ট, ঘড়ি ও সানগ্লাস এনেছে ক্র্যাকারজ্যাক। ফেসবুক ঠিকানা: www.facebook.com/crackjack12প্রাচীন: ছেলে ও মেয়েদের জন্য টি-শার্ট, টপ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি পোশাক এনেছে প্রাচীন। ঢাকার মৌচাক ফরচুন শপিং মল এবং খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে তাদের শাখা আছে।আনলক এরা: ঈদে আনলক এরা নিয়ে এসেছে নতুন কাপড়। খাদি, সুতি, মসলিন, সিল্কের কাপড়ের ওপর ব্লক, বিভিন্ন ধরনের হাতের কাজ করা হয়েছে। কামিজের সঙ্গে মানিয়ে বানানো হয়েছে চুড়িদার, ক্যাপ্রি প্যান্ট, সোজা কাটের প্যান্ট।রুয়া: নতুন নকশার শাড়ি, সালোয়ার-কামিজ এনেছে রুয়া। ফরমাশ দিয়ে পোশাক বানিয়ে নেওয়ার সুযোগও আছে। ফেসবুক: www.facebook.com/ ruabangladesh