ঈদ সংগ্রহের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার মধ্যে যেন একটা উৎসবের আমেজ। একে অন্যের সঙ্গে খোশগল্পে মশগুল। পুরো পরিবেশটাই যেন এক মিলনমেলা। ৩ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হারমনি হল’-এ হয়ে গেল ফ্যাশন হাউস অঞ্জন’স-এর ঈদ পোশাক প্রদর্শনী।অঞ্জন’স-এর তৈরি শাড়ি ,সালোয়ার-কামিজ, ওড়না, পাঞ্জাবি পরে মঞ্চে উপস্থিত হন মডেলরা। সিল্ক, অ্যান্ডি সিল্ক তাঁত, অ্যান্ডি সুতি, মসলিন, হাফসিল্কসহ বিভিন্ন কাপড়ে তৈরি পোশাকগুলোতে রং ও ডিজাইনের বৈচিত্র্য ছিল।দেশীয় তাঁতের কাপড় যেমন নরসিংদী, পোশাকে লাল, মেরুন, সাদা রঙের ব্যবহার বেশি হলেও বেগুনি, কমলা, বাদামি, ছাই, ম্যাজেন্টা, কালোসহ বিভিন্ন রঙের শেড ব্যবহার করা হয়েছে। বেশির ভাগ শাড়িতে বিভিন্ন মাধ্যমে কাজ করা হয়েছে। সালোয়ার -কামিজের ক্ষেত্রে গলা, হাতা ও পাজামার কাটিংয়ে বৈচিত্র্য এসেছে। পোশাকে স্ক্রিন প্রিন্ট, ব্লক, কাঁথা স্টিচ, এমব্রয়ডারির প্রাধান্য বেশি। বিভিন্ন রঙের লেইস ব্যবহার করা হয়েছে। লং ও শর্ট—দুই ধরনের পাঞ্জাবি করা হয়েছে। পাঞ্জাবিতে মানিকগঞ্জের ভরাট, জামালপুরের কাঁথা স্টিচ, রাজশাহীর ডুপিয়ান সিল্ক, জয় সিল্কে এমব্রয়ডারির প্রাধান্য বেশি দেখা গেছে।অঞ্জন’স-এর প্রধান নির্বাহী শাহীন আহমেদ বলেন, ‘প্রতিটি উৎসব, বিশেষ দিনে ও প্রতিদিনের জন্য আমরা পোশাক তৈরি করি। দেশীয় পোশাকের বড় বাজার তৈরি করা অঞ্জন’স-এর প্রধান লক্ষ্য।