ঈদবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বেশ কিছু বন্ধুসভা দুস্থ-অসহায়দের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছে।

১৩ জুলাই চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে ঈদের পোশাক, সেমাই, গুঁড়োদুধ ও নুডলস বিতরণ করে।
৯ জুলাই ফরিদপুর বন্ধুসভা ভাঙ্গাডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় শিশু ও বৃদ্ধদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করে।
১৫ জুলাই ঝিনাইদহ বন্ধুসভা সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করে।
১৫ জুলাই মানিকগঞ্জ বন্ধুসভার বন্ধুরা উপজেলার দিঘী গ্রামে শিশু ও প্রবীণদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন।