ঈদে আমিরাতপ্রবাসী বাংলাদেশিদের কেনাকাটা

সংযুক্ত আরব আমিরাতে ঈদের কেনাকাটায় প্রবাসী বাংলাদেশিরা্ও পিছিয়ে ছিলেন না। দেশের মতো এখানে্ও প্রবাসী বাংলাদেশিরা তাঁদের পছন্দের কেনাকাটার জন্য ছুটে গেছেন এক বিপনীবিতান থেকে আরেক বিপনীবিতানে। উদ্দেশ্য নিজেদের পছন্দের ভালো জিনিসটা বেছে নেওয়া।
আমিরাতের আবুধাবী, আল আইন, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমার অধিকাংশ বিপনীবিতানে পণ্যসামগ্রী বিক্রি হয় এক দরে। দরদাম নিয়ে তেমন সমস্যা না থাকলে্ও নিজেদের পছন্দমতো কেনাকাটা করতে তাঁরা ছুটে গেছেন এক স্থান থেকে আরেক স্থানে।
আমিরাতে ছোটবড় বিপনীবিতানসহ হাইফার মলে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেয়া হয়। দামাদামি নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না। উপরন্তু অনেক জনপ্রিয় বিপনীবিতান ্ও হাইফার মলগুলোতে বিশেষ মূল্য হ্রাসের মাধ্যমে পণ্য বিক্রি হয়। আবার কোনো কোনো বিপনীবিতানে দুইটা কিনলে একটা তৃতীয়টি দেওয়া হয়েছে বিনামূল্যে। কোথাও বাংলাদেশের মতো ক্রেতাকে দেওয়া হয়েছে র্যাফেল ড্রয়ের বিশেষ কুপন।

আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা শার্ট প্যান্টের পাশাপাশি পাঞ্জাবি-টুপিও কিনছেন। নারীরা শাড়ি গহনার পাশাপাশি ছালোয়ার, কামিজ ও জিন্স প্যান্ট্ও কিনেছেন। বাচ্চারা তাদের পছন্দের কাপড়। বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসী বাংলাদেশি ক্রেতাদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। এ সব দোকানে ছিল দেশি শার্ট-প্যান্ট, পাঞ্জাবি-টুপি, লুঙ্গি-গেঞ্জি, টি শার্ট, শাড়ি ও ছালোয়ার-কামিজের বিপুল সমাহার। বাংলাদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ভিনদেশি মালিকানাধীন দোকানেও বিক্রি হয় বাংলাদেশি সামগ্রী।
আমিরাতে কর্মরত বাংলাদেশি বেশির ভাগ ঈদে দেশে যেতে পারেননি। তবে তাঁরা এখান থেকে নানা সামগ্রী কিনে দেশে পাঠিয়েছেন পরিবার পরিজনের জন্য। নিজের জন্যও কিনেছেন। তাঁরা তাঁদের পছন্দমতো সামগ্রী বিভিন্ন দোকান থেকে।
সংযুক্ত আরব আমিরাতে ক্রমশ বাংলাদেশি পণ্য সামগ্রীর বিরাট বাজার সৃষ্টি হচ্ছে। বিক্রেতারা আশা করছেন আমিরাতে বাংলাদেশি সামগ্রীর চাহিদা আগামীতে আরও বাড়বে।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত