ঈদে চাই নতুন ফ্রিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ঈদে মাংস রাখার জন্য অনেকেই কিনতে চাইবেন নতুন রেফ্রিজারেটর। আবার ডিপ ফ্রিজের চাহিদাও কম নয়। জেনে নিন ফ্রিজের দামদর।ট্রান্সটেক ইলেকট্রনিকসট্রান্সটেকের সাড়ে আট সিএফটির ফ্রিজ পাওয়া যাবে ২৭ হাজার ৫০০ টাকায়। সাড়ে ১০ সিএফটি ২৯ হাজার ৫০০ এবং ১২ সিএফটি ৩১ হাজার ৫০০ টাকা। ডিপ ফ্রিজ সাত সিএফটি ১৯ হাজার ৯০০ টাকা, সাড়ে আট সিএফটি ২২ হাজার ৯০০ টাকা এবং সাড়ে ১০ সিএফটি ২৪ হাজার ৯০০ টাকা। ঈদ উপলক্ষে থাকছে বিশেষ মূল্যছাড়। প্রতিটি ফ্রিজ কিনে আপনাকে ২৩২৩ নম্বরে দুটি খুদে বার্তা পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় পাবেন নগদমূল্য ছাড় ন্যূনতম এক হাজার টাকা এবং আকর্ষণীয় উপহার। স্যামসাংস্যামসাং কোম্পানির আছে সাড়ে নয় সিএফটি ও ১৫ সিএফটির ফ্রিজ। দাম পড়বে যথাক্রমে ৩৪ হাজার ৭০০ টাকা ও ৫৪ হাজার ৯০০ টাকা। ট্রান্সটেকের ঈদ অফার স্যামসাং কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।সিঙ্গার সিঙ্গারের ১২ সিএফটি ফ্রিজের দাম পড়বে ৩৮ হাজার ৫০০ টাকা থেকে ৪২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। সাড়ে ১০ সিএফটি ফ্রিজ পাবেন ২৮ হাজার ২০০ টাকা থেকে ৩২ হাজার ৩০০ টাকায়। আট ও সাড়ে আট সিএফটির দাম পড়বে ২১ হাজার ৯০০ টাকা থেকে ২৯ হাজার ৭৯০ টাকা। সিঙ্গারের ২২ ও ২৪ সিএফটি ফ্রিজ পাওয়া যাবে ৬১ হাজার ৫০০ এবং ৭৩ হাজার টাকায়। বিভিন্ন ধরনের ডিপ ফ্রিজের দাম পড়বে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ২৮ হাজার টাকা। তবে ঈদ অফার হিসেবে পাবেন বিশেষ মূল্যছাড়। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ১০০ ভাগ পর্যন্ত ছাড় পেতে পারেন।ওয়ার্লপুলওয়ার্লপুলে পাবেন নয় ও দশ সিএফটির ফ্রিজ। দাম পড়বে যথাক্রমে ৩২ হাজার এবং ৩৪ হাজার ৪০০ টাকা। তবে এবার তারা কোনো ডিপ ফ্রিজ বাজারে আনছে না।র্যাং গসনয় ও সাড়ে নয় সিএফটি ফ্রিজ পাবেন ২৬ হাজার ৫০০ টাকা থেকে ২৯ হাজার ৫০০ টাকায়। ১০ সিএফটি পাবেন ৩০ হাজার ৫৯০ টাকার মধ্যে। ১১ ও সাড়ে ১১ সিএফটি ফ্রিজ র্যাং গস দিচ্ছে ৩১ হাজার ৫০০ টাকা থেকে ৩৩ হাজার ৫০০ টাকায়। ১৪ সিএফটি পাওয়া যাবে ৩৫ হাজার ৫০০ টাকায়। ১৯ সিএফটি ৭৭ হাজার এবং ২৬ সিএফটি এক লাখ চার হাজার ৯০০ টাকায়। র্যাং গসে পাঁচ সিএফটি থেকে ১৪ সিএফটি পর্যন্ত বেশ কয়েক ধরনের ডিপ ফ্রিজ পাওয়া যাবে। দাম পড়বে ১৯ হাজার ৯৯০ টাকা থেকে ৩৪ হাজার ৫০০ টাকা। তবে ঈদ উপলক্ষে তারা দিচ্ছে নগদ এক হাজার ১০০ টাকা মূল্যছাড়। এ ছাড়া উপহার হিসেবে রয়েছে প্রেশার কুকার অথবা ইস্ত্রি। ওয়ালটনদেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের সাড়ে আট সিএফটি ফ্রিজের দাম ২০ হাজার ৫শ টাকা। ১০ সিএফটির দাম পড়বে ২২ হাজার ৫০০ টাকা। ১২ এবং ১৪ সিএফটির দাম যথাক্রমে ২৪ হাজার ৩০০ এবং ২৭ হাজার টাকা। ২৯ হাজার টাকায় পাবেন ১৬ সিএফটি ফ্রিজ। ওয়ালটনের ডিপ ফ্রিজ দশ সিএফটি পাবেন ১৯ হাজার ৩০০ টাকাতে আর ১৪ সিএফটির দান পড়বে ২২ হাজার ৩০০ টাকা। এলজিআট সিএফটির দাম পড়বে ২৬ হাজার ৯৯০ টাকা, সাড়ে আট সিএফটি ফ্রিজের দাম ২৭ হাজার ৯৯০ টাকা, সাড়ে নয় সিএফটির দাম ২৮ হাজার ৯৯০ টাকা, সাড়ে ১০ সিএফটির দাম ৩১ হাজার ৯৯০ টাকা থেকে ৩৬ হাজার ৯৯০ টাকা। সাড়ে ১১ সিএফটি ৩৩ হাজার ৯৯০ টাকা, সাড়ে ১৬ সিএফটি ফ্রিজের দাম ৪৯ হাজার ৯৯০ টাকা। এলজির কোনো ডিপ ফ্রিজ নেই। ঈদে থাকছে বিশেষ মূল্যছাড়ের স্ক্র্যাচ কার্ড। বাটারফ্লাইবাটারফ্লাইয়ের পাঁচ সিএফটি ফ্রিজ পাবেন ১৮ হাজার ৪৯০ টাকায়। সাড়ে সাত সিএফটি পাওয়া যাবে ২৬ হাজার ৪৯০ টাকায়, নয় সিএফটির দাম ২৮ হাজার ৪৯০ টাকা এবং ১৫ সিএফটির দাম ৩৭ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া রয়েছে বেশ কিছু ডিপ ফ্রিজ। চার সিএফটি ডিপ ফ্রিজ পাবেন ১৮ হাজার ৪৯০ টাকায়। পাঁচ সিএফটি ২০ হাজার ৪৯০ টাকা, সাত সিএফটি ২২ হাজার ৯৯০ টাকা, সাড়ে আট সিএফটির দাম ২৩ হাজার ৯৯০ টাকা, ১৩ সিএফটির দাম পড়বে ৩১ হাজার ৯৯০ টাকা। মাই ওয়ানমাই ওয়ানের সাড়ে সাত সিএফটির দাম ১৯ হাজার ৯০০ টাকা, সাড়ে আট সিএফটি ২১ হাজার ৯০০ টাকা, নয় সিএফটি ২৫ হাজার ৯০০ টাকা, সাড়ে ১১ সিএফটি ২৭ হাজার ৪০০ টাকা ও ২৮ হাজার ৯০০ টাকা, ১১ সিএফটি ২৬ হাজার ৯০০ টাকা, সাড়ে ১২ ও ১৩ সিএফটির দাম ২৮ হাজার ৯০০ টাকা ও ৩১ হাজার ৯০০ টাকা। রয়েছে তিনটি ভিন্ন ধরনের ডিপ ফ্রিজও। এসব ফ্রিজের দাম পড়বে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ২৮ হাজার ৯০০ টাকা।