ঈদে চুলের কাটছাঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের মতো পোশাক তো কেনা হলো। এবার চাই পছন্দের সাজ। সেদিকে ছেলেরাও পিছিয়ে নেই। ঈদের দিন পছন্দের পোশাকের সঙ্গে ছেলেদের চুলের নানা ঢংটা কেমন হবে, তা দেখুন এই প্রতিবেদনে।এবারের ঈদ গরমের সময় পড়েছে। তাই চুলের সাজ কিংবা ফ্যাশন—যা-ই হোক না কেন, সেখানেও এর প্রভাব বেশ দেখা যাবে। মিডিয়াম স্পাইক ও শর্ট স্পাইকের মতো চুলের ছাঁট তরুণদের কাছে এ বছর বেশি জনপ্রিয়। এতে স্বচ্ছন্দ যেমন বজায় থাকে, তেমনি ফ্যাশনটিও ধরে রাখা যাবে। পাশাপাশি মিডিয়াম লেন্থ বা একটু ঘাড় অবধি চুলের ফ্যাশনও থাকছে। চুলে ভেজা লুক ছেলেদের কাছে এখনো আকর্ষণীয়। এমনই মনে করেন বোমন্ড সিসিলির প্রধান ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মামুন।তিনি জানান, তরুণদের পছন্দ ও রুচিভেদে চুলের ছাঁটের ভিন্নতা আসতে পারে। শুধু তা-ই নয়, ব্যক্তিত্বের দিকটি খেয়াল রেখেও অনেকে চুলের ছাঁট দিয়ে থাকেন। এ ছাড়া মাচো লুক, লং-শর্ট হেয়ারকাট, লেয়ার কাট, লং স্পাইক ও হট স্পাইকের মতো চুলের কাট বেশ চলছে। ঈদের পোশাকের সঙ্গে মানিয়ে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন চুল। খেয়াল রাখতে হবে, তা যেন আপনার ব্যক্তিত্ব ও চেহারার সঙ্গে মানানসই হয়। এ ছাড়া অনেকে চুলটাকে স্ট্রেইট করে দুই পাশে আঁচড়ে রাখতে পারেন। কেউ কেউ আবার স্ট্রেইট চুলকে সামনের দিকে ব্যাংগস কাট করতে পারেন। ঈদে এ কাট বেশ ট্রেন্ডি।বোমন্ড সিসিলির প্রধান হেয়ারকাটার জাবেদ হীরা বলেন, ঈদ উপলক্ষে শুধু চুলের ছাঁটের দিকে নজর দিলেই হবে না, চুলের যাতে যত্নআত্তি ভালো হয়, সেদিকেও লক্ষ রাখতে হবে। হেয়ার জেল বা ক্রিম ব্যবহার করার প্রবণতা তরুণদের মধ্যে বেশি বলে চুল সহজেই ময়লা হয়। কেননা, তেল বা জেল দেওয়া চুলে ধুলোবালু বেশি লাগে। তাই নিয়মিত শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করতে হবে। তবু অনেক সময় চুলের গোড়ায় ময়লা থেকেই যায়। এতে চুল ঝরে পড়ার সমস্যা অথবা চুলের গোড়া আলগা হয়ে পড়ে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে সপ্তাহে অন্তত একবার হেয়ার স্পা করানো উচিত, যাতে আপনার চুলের মূল শক্ত হয় এবং পরিষ্কার থাকে। এ ছাড়া অলিভ স্পা করালেও চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।