ঈদে ফাহমিদা নবী চান সবার খুশি, মেয়ের চাই সালামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ফাহমিদা নবী। তাঁর মেয়ে ফারখান্দা আনমোল আলম ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন। আজ জানা যাক এই দুই প্রজন্মের মা-মেয়ের ভালো লাগা মন্দ লাগার কিছু কথা।১. ঈদের দিন কখন ঘুম ভাঙে?ফাহমিদা নবী: আমি তো একটু অলস, তাই ঈদের আগের দিন অনেক রাত পর্যন্ত কাজ করে সকালে একটু দেরিতে উঠি। অবশ্য কাজ থাকলে আগেভাগেই উঠে পড়ি।মেয়ে: যেহেতু রাতে দেরিতে ঘুমাই, তাই নয়টার আগে ওঠা হয় না।২. ঈদের দিন পছন্দের পোশাক...ফাহমিদা নবী: সালোয়ার-কামিজই পরা হয়। মেয়ে: সালোয়ার-কামিজই বেশি পছন্দ। ৩. কোন ধরনের গান বেশি ভালো লাগে?ফাহমিদা নবী: অবশ্যই সুরেলা (মেলোডিয়াস) কোনো গান।মেয়ে: এটা মনের ওপর নির্ভর করে। কখনো হালকা সুরের কোনো গান, কখনো একটু উঁচু বিটের গান ভালো লাগে। ৪. অবসরে কী করেন?ফাহমিদা নবী: এমনিতে অবসর পাই না। পেলে শুয়ে থাকার চেষ্টা করি। মেয়ে: বাসায় থাকি। আবার বন্ধুদের সঙ্গেও বাইরে যাই।৫. টিভিতে কী বেশি দেখেন?ফাহমিদা নবী: যেকোনো গানের অনুষ্ঠান বেশি ভালো লাগে। মেয়ে: টিভি কম দেখা হয়। আর দেখলে চলচ্চিত্রই দেখা হয়।৬. ঈদের দিনের প্রথম কাজ...ফাহমিদা নবী: বাড়িঘর সাজিয়ে-গুছিয়ে নিয়ে মেহমানদের জন্য অপেক্ষা করি। মেয়ে: সকালে উঠেই ফ্রেশ হয়ে নিজে তৈরি হয়ে নিই। ৭. কোথায় ঘুরতে ভালো লাগে?ফাহমিদা নবী: ইতালি বেশি ভালো লাগে। মেয়ে: ইউরোপে বেশি যাওয়া হয়।৮. চা নাকি কফি, কোনটি প্রিয়?ফাহমিদা নবী: চা ভালো লাগে। মেয়ে: কফি বেশি পছন্দ। ৯. ঈদের দিন যা অবশ্যই চাই...ফাহমিদা নবী: ঈদের দিনে সবাই যেন খুশি থাকে। মেয়ে: ঈদের সালামি আমার চাই-ই চাই। সাক্ষাৎকার: অধুনা প্রতিবেদক