ঈদে বাড়ি যাওয়ার সহজ তরিকা
ঈদে বাড়ি যাচ্ছেন তো? আপনার পথের ভোগান্তি কমাতেই আমাদের এবারের আয়োজন। সঙ্গে থাকুন

বাঁশলাফ পদ্ধতি
নিজ নিজ এলাকার দূরত্ব অনুযায়ী বিশাল বাঁশ কিনে নিন। মাটিতে বাঁশ ঠেকিয়ে লাফ দিলেই চলে যাবেন আপন ঠিকানায়।
এ আমি কোথায় এলাম! তবে কি বাঁশ বেশি লম্বা নিয়া ফালাইছিলাম? ভুলে কি চীেন চইলা আইলাম?

হাঁটা পদ্ধতি
হাঁটলে ব্যায়ামও হবে, সময়মতো পৌঁছাতেও পারবেন, এই নীতিতে অটল হয়ে রওনা দিন।
ভাই, আপনারা কি বাস পাননি?
না, তা নয়। ডায়াবেটিস ধরা পড়ায় ডাক্তার ডেইলি এক ঘণ্টা করে হাঁটতে বলেছেন। তো বছরের সব হাঁটা একদিনেই হেঁটে নিচ্ছি আরকি।
লাইফ জ্যাকেট পদ্ধতি
লাইফ জ্যাকেট পরে ঝাঁপ দিন বুড়িগঙ্গায়। এরপর স্রোতের টানে নিজেই ভেসে যাবেন আপন ঠিকানায়। লাইফ জ্যাকেটের গতি বাড়াতে চাইলে কোনো এক দ্রুতগামী লঞ্চের সঙ্গে বেঁধে ফেলুন সেটাকে।
ভাই, আমারে নিয়া যান, ১০ টাকা বাড়াইয়া দিমু।
আর কাম নাই, আমি নিজেই আরেকজনের পিঠের ওপরে আছি, বেচারা ১০ টাকা বেশি পাওয়ার লাইগা ১২ ঘণ্টা ধইরা ডুইবা ডুইবা পানি খাইতেছে।

পুলিশি পদ্ধতি
নিজের গ্রামের বাড়িতে কাউকে দিয়ে একটা মামলা করিয়ে নিন। ব্যস, পুলিশ বাসায় এসে তাদের গাড়িতে করে আপনার এলাকায় নিয়ে যাবে।
স্যার, ঈদের দিনটায় একটু জামিন দেওন যায় না!
অসম্ভব, ঘুষ দিলেও কাজ হইব না। এই রকম খাঁটি মামলা অনেক দিন পাই না। ভুয়া মামলা ডিল করতে করতে আমরাই ভুয়া হয়ে যাচ্ছি!
সুড়ঙ্গ পদ্ধতি
ঢাকা থেকে গ্রামের বাড়ি পর্যন্ত একটা পার্মানেন্ট সুড়ঙ্গ খনন করে ফেলুন। বোঁচকা-বুঁচকি নিয়ে হাঁটা দিন বাড়ির উদ্দেশে। একদিন না একদিন নিশ্চয়ই বাড়িতে পৌঁছাবেন।
কী মিয়া, আপনি কোনদিকে যাওয়ার জন্য সুড়ঙ্গ খুঁড়তেছেন!
ভাই, বউয়ের সাথে শপিংয়ে গিয়া টেকা সব শ্যাষ! তাই সোনালী ব্যাংকের দিকে যাওয়ার একটা রাস্তা বানাইতেছি।
চাকা পদ্ধতি
নিজেকে বাসের চাকায় বেঁধে নিয়ে গন্তব্যে রওনা দিতে পারেন!
এই মিয়া, দড়ি বাইন্ধা বাসের চাকায় চড়ার চেষ্টা কইরা লাভ নাই, চাক্কার টিকিটও দুই দিন আগে শেষ!
আরে ভাই, দেখেন না, চাক্কার তলাটা খালি আছে কিনা, প্লিজ ভাই, প্লিজ!


গুলতি নিক্ষেপ পদ্ধতি
নিজেকে গুলতিতে বসিয়ে নিন, এরপর দূরত্ব সেট করে টানটান করে ছেড়ে দিন নিজেকে। চশমা, উইগ, ছাতা ইত্যাদি সাবধানে রাখবেন, নইলে বাতাসের তোড়ে উড়ে যেতে পারে সেগুলো। এরপর উড়ে গিয়ে পড়ুন গ্রামের বাড়ির পুকুরে। এক গোসলেই ধুয়ে যাবে যাত্রাপথের সব ধুলাবালি আর ক্লান্তি।
আম্মা, আব্বা আসছে আব্বা আসছে! কাঁঠালগাছে ঝুইলা আছে!
কস কী! তোগো বাপের লাইগা সকাল থেইকা পুকুরে পানি ঢালতেছিলাম! আকাইম্মা একটা। আইসা কিনা পড়ল কাঁঠালগাছে!
বেলুন পদ্ধতি
অনেকগুলো গ্যাসবেলুন কিনে শরীরের সঙ্গে বেঁধে উড়াল দিন।
বেলুন, আকাশে শান্তির নীড়...
কী ভাই, বেলুনে লেখা নোয়াখালী, আপনি দেখি কুমিল্লাতেই নাইমা গেলেন, যাত্রাবিরতি দিলেন নাকি?
আর বইলেন না ভাই, বেয়াদব বিক্রেতা বেলুনে ফরমালিন মিশাইয়া দিছে, আর উড়তে পারতেছি না!