ঈদে মিষ্টিমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন নানা রকম খাবারের সঙ্গে মিষ্টিটাও চাই। দেখুন শাহানা পারভীনের দেওয়া রান্নাগুলো।গুড়ের পায়েসউপকরণ: পোলাওয়ের চাল আধা কাপ (ভেজানো), দুধ এক লিটার, খেজুরের গুড় ৪০০ গ্রাম, নারকেল কোরা ১ কাপ, তেজপাতা ২টি, দারচিনি ২ টুকরো, কিশমিশ ১ টেবিল-চামচ, বাদাম কুচি ১ টেবিল-চামচ, লবণ খুব সামান্য, পানি পরিমাণমতো।প্রণালি: দুধ ফুটিয়ে এক লিটার থেকে ঘন করে আধা লিটার করতে হবে। গুড় এক কাপ পানি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিতে হবে। চাল ধুয়ে তিন কাপ পানি দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, লবণ দিয়ে মৃদু আঁচে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে ঘন হলে তাতে গুড়, নারকেল ও ঘন দুধ দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে ঠান্ডা করে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করা যায় গুড়ের পায়েস।চকলেট ট্রিউপকরণ: মাখন ১ কাপ, চিনি ১ কাপ, ডিম ২টি, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, ময়দা ২ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, কোকো পাউডার ১০০ গ্রাম, আমন্ড বাদাম কুচি ২ টেবিল-চামচ, কিশমিশ ২ টেবিল-চামচ, কনডেন্সড মিল্ক ১ কাপ, চকলেট দুধ ২ কাপ।প্রণালি: ড্রাই কেক তৈরি করতে লাগবে: মাখন ও চিনি একসঙ্গে ফেটাতে হবে। চিনি গলে গেলে ভ্যানিলা এসেন্স দিতে হবে। ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। ডিম ফেটিয়ে একটি বড় বাটিতে সব উপকরণ একসঙ্গে হালকা হাতে মিশিয়ে বেকিং ট্রেতে মাখন ব্রাশ করে মিশ্রণটি ঢালতে হবে। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২৫ মিনিট বেক করতে হবে। অল্প ঠান্ডা হলে টোস্ট পছন্দমতো টুকরো করে বেকিং ট্রেতে সাজিয়ে আবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপে ২০ মিনিট বেক করতে হবে।পরিবেশনের সময় সার্ভিং ডিশে সাজিয়ে ওপরে কনডেন্সড মিল্ক, বাদাম, কিশমিশ ছড়িয়ে সঙ্গে চকলেট দুধ দিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করা যায় মজাদার চকলেট ট্রি।মিষ্টি দইউপকরণ: দুধ ১ লিটার, চিনি ২০০ গ্রাম, ফুডকালার সামান্য (ইচ্ছা হলে), দইয়ের বীজ (আগের দই) ২ টেবিল-চামচ, মাটির হাঁড়ি একটি।প্রণালি: দুধে ১ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। ১ লিটার দুধ জ্বাল দিয়ে ৭৫০ মিলিলিটার হলে দই ভালো হয়। মিষ্টি দইয়ের ক্ষেত্রে চিনি দিয়ে দুধ মাঝেমধ্যে নাড়তে হবে। দুধ ঘন হলে চুলা থেকে নামিয়েও নাড়তে হবে। কিছুটা ঠান্ডা হলে মাটির হাঁড়িতে ঢেলে দইয়ের বীজ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। পাঁচ-ছয় ঘণ্টা পর দই জমে যাবে। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে তুলে রাখুন ঘরে পাতা মিষ্টি দই। কিশমিশ দিয়ে পরিবেশন করা যায় ডেজার্ট হিসেবে।ফ্রুট কাস্টার্ডকাস্টার্ড সস তৈরি: ঘন দুধ ১ লিটার, চিনি ১ কাপ, ডিম ২টি, কাস্টার্ড পাউডার ২ টেবিল-চামচ। ঠান্ডা দুধে সব উপকরণ মিশিয়ে চুলায় জ্বাল দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। কাস্টার্ড সস ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে।যেকোনো মিষ্টি ফল ২ কাপ (কলা, পেঁপে, আপেল, আনার)। কিশমিশ কুচি ১ টেবিল-চামচ, বাদাম কুচি ১ টেবিল-চামচ, পরিবেশনের সময় সব ফল ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়।