ঈদে লা রিভের পাঞ্জাবি

এবারের ঈদ উপলক্ষে ছেলেদের জন্য নানা রকম পাঞ্জাবি এনেছে লা রিভ। লা রিভ ব্র্যান্ডের ঈদের পাঞ্জাবিতে রয়েছে শর্ট, সেমি লং এবং ট্রেডিশনাল প্যাটার্ন।
লা রিভ কর্তৃপক্ষ জানিয়েছে, সেলাইয়ের বিভিন্ন নকশার মাধ্যমে লা রিভের পাঞ্জাবিতে বিশেষত্ব আনা হয়েছে। লাল, কফি, বেগুনি, কমলা, জলপাই সবুজের পাশাপাশি হালকা আকাশি, সাদা, অফ হোয়াইট, বেবী পিংক, ধূসর ইত্যাদি রঙের পাঞ্জাবি লা-রিভের আউটলেটগুলোতে পাওয়া যাবে।
লা-রিভের প্রধান নকশাকারী মন্নুজান নার্গিস জানিয়েছেন, এ বছর ছেলেদের পোশাকে উজ্জ্বল রঙের প্রাধান্য রয়েছে, সঙ্গে রয়েছে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কাটের এবং ডিজাইনের সংমিশ্রণ। অন্য সময়ের চেয়ে এবারের ঈদে ভিন্নতা এনেছে লা রিভ।
লা রিভের কর্মকর্তা আফরিনা হাবিব জানিয়েছেন, ঈদে ছেলেদের পাঞ্জাবি এক হাজার ২০০ টাকা থেকে ছয় হাজার টাকার মধ্যে কেনা যাবে। শেরওয়ানির দাম পড়বে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে।