ঈদের অনুষঙ্গ
ঈদের আনন্দের অন্যতম একটি দিক হলো, সকালে গোসল সেরে ঈদগাহে গিয়ে নামাজ পড়া। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি। আতর তো সেদিন চাই-ই চাই। শুধু কি আতর? আরও চাই জায়নামাজ, টুপি ও তসবি।আতর‘মক্কায় যখন আতর বিক্রি করতাম তখন মনে হতো, শুধু আরবের লোকেরাই আতর পছন্দ করে। কিন্তু এখন দেখি ঈদসহ অন্য সব ধর্মীয় উৎসবে আমাদের দেশেও আতরের দিকে মানুষের প্রচুর আগ্রহ’, বলছিলেন বসুন্ধরা সিটির আতর, টুপি ও জায়নামাজের দোকান ‘আল মাসক’-এর ব্যবস্থাপক আবদুল বাছেত। জানালেন সৌদি আরব, ফ্রান্স, ভারত প্রভৃতি দেশের আতর বেশ চলছে। তোলা হিসেবে আতর কেনা যায়। আবার ছোট বোতলেও অল্প পরিমাণে কেনা যায়। আতর তোলা হিসেবে বিক্রি হলেও পাওয়া যায় তিন গ্রামসহ নানা বোতলে। ইরানি—ফেরদৌস, জেসমিন, দিলরুবা প্রভৃতি আতরের ছোট বোতলের দাম ১৬০ থেকে ২০০ টাকা। বখর আতর পাবেন ৪০০ থেকে পাঁচ হাজার টাকায়।কিসওয়াতুল কাবা, ওদ ইত্যাদি আতর পাবেন পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দামে। ওদ আতর দিয়ে আরবের লোকেরা মেহমানকে স্বাগত জানায়। আম্বার, কস্তুরি আতরগুলো পাবেন আড়াই হাজার থেকে ১০ হাজার টাকায়। ফুল ও ফলের গন্ধ ছাড়াও আছে পারফিউম স্টাইলের আতর। পাবেন আগর কাঠ, যা আতরের সুগন্ধযুক্ত।টুপিবায়তুল মোকাররম মার্কেটের টুপি বিক্রেতা হাসনাত জানান, দেশি টুপির চাহিদা এবার বেশি। দাম ও নকশায় বৈচিত্র্য থাকায় এ জনপ্রিয়তা। পুঁতি ও হাতের কাজ করা টুপি ব্যাপক জনপ্রিয় এবার।পুঁতির কাজ করা টুপি ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। উলের টুপি পাবেন ৩০ থেকে ১৫০ টাকায়। বাচ্চাদের চুমকি বসানো টুপির দাম পড়বে ৭০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ছোট ও বড়দের হট টুপির দাম ৬০ থেকে ১৮০ টাকার মধ্যে। তা ছাড়া পুঁতির কাজ করা ও সাধারণ টুপি মিলবে ১০০ টাকার মধ্যে।তসবিপ্লাস্টিকের দানার তৈরি তসবির দাম পড়বে ২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। আকিক পাথরের তসবি পাবেন ৮০০ থেকে ১০ হাজার টাকায়। স্টার পাথরের তসবি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা। লাল মারজান পাথরের তসবি এক হাজার থেকে ৫০ হাজার টাকা।সাধারণ পাথরের তসবি পাবেন ১০০ থেকে ২০০ টাকার মধ্যে। আসল কালো মারজান পাথরের বড় তসবির দাম এক লাখ ২০ হাজার টাকা।জায়নামাজসুতি কাপড়ে তৈরি সাধারণ জায়নামাজ ৭০ থেকে ১০০ টাকা। উলের তৈরি হলে ১০০ থেকে ২০০ টাকা। বাচ্চাদের জায়নামাজ ২৫০ টাকা। চায়নার জায়নামাজ পাবেন ২০০ থেকে ৭০০ টাকার মধ্যে। তবে এক হাজার ৫০০ টাকার মধ্যে সব জায়নামাজ পাওয়া যাবে।যেখান থেকে কিনবেনঢাকার বসুন্ধরা সিটি, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, নিউমার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, মৌচাক মার্কেট, নাভানা টাওয়ার ছাড়াও ফুটপাতের বিভিন্ন দোকানেও পাবেন এসব জিনিস।