ঈদের আগে নতুন ফ্রিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবহারে সতর্কতার পাশাপাশি ফ্রিজের নিয়মিত যত্নও নিন মডেল: তন্বী, কৃতজ্ঞতা: চেমন আফরোজ, ছবি: নকশা
ব্যবহারে সতর্কতার পাশাপাশি ফ্রিজের নিয়মিত যত্নও নিন মডেল: তন্বী, কৃতজ্ঞতা: চেমন আফরোজ, ছবি: নকশা

ঈদের আগে আগে নতুন ফ্রিজ কিনবেন অনেকেই। ফ্রিজ বিপণন প্রতিষ্ঠানগুলোও ঈদ উপলক্ষে একদিকে যেমন নতুন মডেলের রেফ্রিজারেটর আনছে, তেমনি ক্রেতাদের জন্য রেখেছে মূল্যছাড় ও উপহারের ব্যবস্থা।
ওয়ালটন
ঢাকার বিজয় সরণিতে ওয়ালটন বিক্রয়কেন্দ্রের বিক্রয় ব্যবস্থাপক শফিকুল আলম জানান, বিভিন্ন মডেলের ১০টি ফ্রিজের প্রায় ১০০টি রঙের বৈচিত্র্য আছে। ৮ শতাংশ ছাড়ে ওয়ালটন ফ্রিজ পাবেন। থাকছে ১৮ হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ হাজার ৯৫০ টাকা। থাকছে প্রতিটি ফ্রিজে আট বছরের ওয়ারেন্টি।
ট্রান্সটেক
ট্রান্সটেক ফ্রিজ পাবেন ২৩ হাজার (১৫৩ লিটার ধারণক্ষমতাসম্পন্ন) থেকে সর্বোচ্চ ৩৩ হাজার ৫০০ টাকায় (২৩০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন)। আর ডিপ ফ্রিজ পাবেন ২১ হাজার ৯০০ (১০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন) থেকে ৩৯ হাজার ৯০০ টাকার (৩৭০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন) মধ্যে।
এলজি বাটারফ্লাই
প্রতিটি ফ্রিজে থাকছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড়। বিভিন্ন মডেলের ফ্রিজের দাম পড়বে ৩২ হাজার ২২০ থেকে সর্বোচ্চ ৩ লাখ ২৮ হাজার ৪৪০ টাকা। আর ডিপ ফ্রিজের দাম শুরু ২৩ হাজার ৪৩৫ টাকা থেকে। ফ্রিজের সঙ্গে এলজি স্মার্টফোন নিতে চাইলে স্মার্টফোনে পাবেন ১০ শতাংশ পর্যন্ত টাকা ফেরত (ক্যাশ ব্যাক)।
সিঙ্গার
এক দরজা, দুই দরজা থেকে ড্রয়ার কাঠামোর সিঙ্গার ফ্রিজের দাম সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার টাকা। ছাড়ের পাশাপাশি আরডি ৩২ ডব্লিউআর মডেলের ৪৫ হাজার টাকা দামের ফ্রিজের সঙ্গে থাকছে বিনা মূল্যে রাইসকুকার।

স্যামসাং
স্যামসাং ইলেক্ট্রায় প্রতিটি ফ্রিজে থাকছে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় আর ৫ থেকে ১০ বছরের ওয়ারেন্টি। দাম পড়বে ১৭ হাজার ৮০০ থেকে সর্বোচ্চ ২ লাখ ২১ হাজার ৯০০ টাকা। ছাড়ের পাশাপাশি এফএসআর ও এসবিএস মডেলের ফ্রিজের সঙ্গে বিনা মূল্যে থাকছে গ্যালাক্সি ট্যাব থ্রি এবং মডেল আরটি ৩৩ থেকে আরটি ৫৬-এর সঙ্গে রাইসকুকার। মডেল আরটি ২৫ থেকে আরটি ২৯-এর সঙ্গে পাবেন ১ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক সুবিধা।

প্যানাসনিক
প্যানাসনিক ফ্রিজ পাবেন ৪১ হাজার ৮০০ থেকে সর্বোচ্চ ৩ লাখ ৭৫ হাজার টাকায়। ডিপ ফ্রিজ মিলবে ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৪৭ হাজার টাকায়।

মাই ওয়ান
৬০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী মাই ওয়ান ফ্রিজের দাম ১৮ হাজার থেকে ৩২ হাজার টাকা। আর ডিপ ফ্রিজ মিলবে ২২ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকায়। প্রতিটি ফ্রিজেই থাকছে সাত বছরের ওয়ারেন্টি।

সনি র্যাং গস
এই ব্র্যান্ডের ফ্রিজ পাবেন ২৩ হাজার ৭৫০ থেকে ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকায়। ডিপ ফ্রিজ মিলবে ২১ হাজার ৯০০ থেকে সর্বোচ্চ ২৯ হাজার ৯০০ টাকায়। প্রতিটি ফ্রিজেই থাকছে পঁাচ বছরের ওয়ারেন্টি।

যমুনা ফ্রিজ
ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ে যমুনা ফ্রিজ পাবেন ২১ হাজার ৯০০ থেকে ৩৩ হাজার টাকার মধ্যে।

কনকা
কনকা ফ্রিজের দাম ১৯ হাজার ৫০০ (৯৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন) থেকে সর্বোচ্চ ৯০ হাজার টাকা (৬০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন)। আর ডিপ ফ্রিজ পাবেন ২৩ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

হিটাচি
৫১ হাজার ৭০০ (২২৩ লিটার ধারণক্ষমতাসম্পন্ন) থেকে সর্বোচ্চ ৩ লাখ ৯৯ হাজার টাকায় (৭২২ লিটার ধারণক্ষমতাসম্পন্ন) পাবেন জাপানি ব্র্যান্ড হিটাচি ফ্রিজ।

ফ্রিজের যত্নআত্তি
ফ্রিজের যত্নআত্তি নিয়ে কিছু পরামর্শ দিলেন মোস্তাকিম চৌধুরী। ঢাকার ফার্মগেটে ফ্রিজ মেরামতের প্রতিষ্ঠান আছে তাঁর।
*নতুন কেনা ফ্রিজের ক্ষেত্রে ফ্রিজ বাসায় এনে কমপক্ষে তিন থেকে ছয় ঘণ্টা পর বিদ্যুৎ-সংযোগ দিতে হবে।
*বৈদ্যুতিক ভোল্টেজ ওঠা–নামার ফলে ক্ষতির হাত থেকে ফ্রিজকে রক্ষা করতে ব্যবহার করুন স্বয়ংক্রিয় ভোল্টেজ স্ট্যাবিলাইজার। পাবেন ৩ হাজার ২০০ টাকার মধ্যেই।