ঈদের এক বেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ঈদে রাতে বা দুপুরের খাবারে পোলাও, মাংস, সালাদ তো চা-ই। শেষ পাতে বোরহানি আর মিষ্টি না হলেও তো মন ভরে না। দেখুন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো। পরিবেশন আটজনবোরহানিউপকরণ: টক দই দুই কেজি, জিরা ভেজে গুঁড়া করা দেড় চা-চামচ, ধনে ভেজে গুঁড়া করা দেড় চা-চামচ, আদাবাটা এক টেবিল-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া এক চা-চামচ, সরিষাবাটা এক টেবিল-চামচ, পুদিনাপাতাবাটা এক টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা এক টেবিল-চামচ, চিনি আধা কাপ বা স্বাদ অনুযায়ী, পানি আধা কাপ, লবণ বা বিট লবণ এক টেবিল-চামচ, ধনেপাতাবাটা এক টেবিল-চামচ, টমেটো সস দুই টেবিল-চামচ। বরফকুচি প্রয়োজন অনুযায়ী।প্রণালি: আধা কাপ পানিতে আদাবাটা, সরিষাবাটা, ধনেপাতাবাটা, পুদিনাপাতাবাটা, কাঁচা মরিচবাটা, ধনে ও জিরার গুঁড়া একত্রে গুলে নিয়ে একটি পাতলা ভেজা সুতি, মসলিন, মার্কিন কাপড় অথবা গামছা দিয়ে ছেঁকে নিন। এবার ব্লেন্ডারে টক দই, টমেটো সস, লবণ, চিনি বিট লবণ ও মসলা দিয়ে ব্লেন্ড করুন। জগে ঢেলে পরিবেশন করুন।হাঁড়ি কাবাবউপকরণ: গরুর পেছনের রানের চাকা মাংস এক কেজি, দেশি পেঁয়াজ টুকরা এক কাপ, সয়াবিন তেল আধা কাপ, পেঁপেবাটা দুই টেবিল-চামচ, লাল মরিচের গুঁড়া দুই চা-চামচ, লবণ দুই চা-চামচ বা স্বাদ অনুযায়ী, চিনি দুই চা-চামচ বা স্বাদ অনুযায়ী, আদাবাটা এক চা-চামচ, দারচিনিবাটা আধা চা-চামচ, গোটা গোলমরিচ ১২টি, টক দই আধা কাপ, কাঁচ মরিচবাটা এক টেবিল-চামচ।প্রণালি: মাংস পাতলা করে এক ইঞ্চি চওড়া ও দেড় ইঞ্চি লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরান। বাটিতে মাংসগুলো নিয়ে তেল, পেঁয়াজ ও চিনি বাদে অন্যান্য সব উপকরণ একত্রে মিশিয়ে মেখে পাঁচ-ছয় ঘণ্টা রাখুন। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ সোনালি রং করে বেরেস্তা করুন। আধা কাপ বেরেস্তা উঠিয়ে বাকি বেরেস্তায় মাংসগুলো দিয়ে পাঁচ মিনিট মাঝারি আঁচে ভেজে ঢেকে দিন। উঠিয়ে রাখা বেরেস্তা ঠান্ডা হলে চিনি মাখিয়ে আধভাঙা করে রাখুন। মাংস থেকে পানি ছাড়া শুরু করলে চুলার আঁচ একেবারে কমিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে পানি টেনে মাখা মাখা হলে চিনি মাখানো বেরেস্তা দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। পাঁচ মিনিট পর পরোটা, নান বা বাখরখানির সঙ্গে পরিবেশন করুন।তাজ কাবাবউপকরণ: গরুর পেছনের রানের চাকা মাংস এক কেজি, আলু বড় সাত-আটটি, টমেটো ছয়টি, দেশি পেঁয়াজ বড় ৮-১০টি, সিরকা এক টেবিল-চামচ, শুকনা মরিচ আটটি, তেল পৌনে এক কাপ, লবণ এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, আদাবাটা দুই চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জায়ফলবাটা সিকি চা-চামচ, জয়ত্রী আধা চা-চামচ, জিরাবাটা দুই চা-চামচ, গোলমরিচবাটা আধা চা-চামচ, পোস্তদানাবাটা এক টেবিল-চামচ, লাল মরিচের গুঁড়া এক চা-চামচ, হলুদগুঁড়া এক চা-চামচ, রসুন ১০ থেকে ১২ কোয়া।দারচিনি বড় পাঁচ টুকরা, এলাচি চারটি, লবঙ্গ চারটি—সব একত্রে পাটায় বেটে নিতে হবে অথবা টেলে গুঁড়ো করে নিন।প্রণালি: মাংস আধ ইঞ্চি পুরু, দুই ইঞ্চি চওড়া ও তিন ইঞ্চি লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস পাটায় সামান্য ছেঁচে নিন। বাটিতে মাংসের সঙ্গে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ ও সিরকা মিশিয়ে মেখে এক ঘণ্টা রাখুন। আলু ছিলে গোল চাক করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন। একইভাবে টমেটো ও পেঁয়াজ কেটে আলাদা রাখুন। একটি সসপ্যান ভালো করে ধুয়ে চুলায় দিয়ে শুকিয়ে নিন। তাতে কিছু তেল ঢেলে পুরো হাঁড়িতে মেখে নিয়ে প্রথমে আলুর দুই ধারের মুখের টুকরোগুলো বিছিয়ে দিন। তার ওপর এক স্তর মাংস, আবার এক স্তর আলু, এক স্তর টমেটো ও পেঁয়াজ বিছিয়ে দিন। কিনার থেকে কিছু তেল চারপাশে দিন এবং ওপরে কিছু রসুনের কোয়া ও গোটা শুকনা মরিচ ছিটিয়ে দিন। একইভাবে দুই-তিন ধাপ সাজান (প্রয়োজন হলে)। প্রতি ধাপেই একটু একটু করে তেল দিন। এবারে মাংস সাজানো হয়েছে যে পর্যন্ত, ঠিক সেই পর্যন্ত হাত ধোয়া পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে ঢেকে দিন। কয়েকবার পাক ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। মৃদু আঁচে দুই-তিন ঘণ্টা চুলায় রাখুন। একদমই নাড়বেন না। পানি টেনে গেলে তাওয়ার ওপর অল্প আঁচে দমে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন।প্রথম উপরিভাগ দেখতে ভালো না হলেও স্তর অনুযায়ী বেড়ে পরিবেশন করুন, ভেতরের রং সুন্দর দেখাবে।খাসির কোরমাউপকরণ: খাসির মাংস এক কেজি, আদাবাটা এক টেবিল-চামচ, দারচিনি বড় চার টুকরা, তেজপাতা দুটি, লবণ দুই চা-চামচ, ঘি আধা কাপ, কাঁচা মরিচ আটটি, কেওড়া দুই টেবিল-চামচ, তরল দুধ দুই টেবিল-চামচ, পেঁয়াজবাটা সিকি কাপ, রসুনবাটা দুই চা-চামচ, এলাচি চারটি, টক দই আধা কাপ, চিনি চার চা-চামচ, দেশি পেঁয়াজকুচি আধ কাপ, লেবুর রস এক টেবিল-চামচ, জাফরান আধা চা-চামচ, (দুই টেবিল-চামচ তরল দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)।প্রণালি: মাংস টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব বাটা মসলা, গরম মসলা, টক দই, সিকি কাপ ঘি ও লবণ দিয়ে মেখে হাত ধোয়া পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন। মাংস সেদ্ধ না হলে আরও পানি দিন।পানি অর্ধেক টেনে গেলে কেওড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর পাশের চুলায় বাকি ঘি গরম করে পেঁয়াজকুচি সোনালি রং করে ভেজে মাংসের হাঁড়িতে দিয়ে বাগার দিন। তারপর চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুধে ভেজানো জাফরান ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকনা খুলে লেবুর রস দিয়ে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে প্রায় ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মতো দমে রাখুন। যখন কোরমা মাখা মাখা হয়ে বাদামি রং হবে এবং মসলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন নামিয়ে পরিবেশন।পাঁচমিশালি সালাদউপকরণ: মাঝারি চিংড়ি বেছে নেওয়া এক কাপ, গরুর চাকা মাংস (পাতলা চিকন লম্বা করে কাটা) এক কাপ, ক্যাপসিকাম (অর্ধেক কিউব করে ও অর্ধেক চিকন লম্বা করে কাটা) একটি, টমেটো (একটি কিউব করে ও একটি চিকন লম্বা করে কাটা)। পনির কিউব করে কাটা ২০০ গ্রাম, কাজুবাদাম আধা কাপ (চুলায় এক টেবিল- চামচ মাখন গলিয়ে আধা চা-চামচ লাল মরিচের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে তাতে বাদাম একটু নাড়াচাড়া করে নিন), মালটার রস একটির, একটি পেঁয়াজ (পাতলা টুকরা অর্ধেক ও বাকি অর্ধেক কিউব করে কাটা), কাঁচা মরিচের কুচি এক টেবিল-চামচ, ডালিম বা আনার সিকি কাপ, মালটা অর্ধেক, সবুজ আঙুর (মাঝখান দিয়ে কেটে টুকরো করা) এক কাপ, লেবুর রস এক টেবিল-চামচ।মাংস ভেজানোর জন্য: পেঁপেবাটা দুই টেবিল-চামচ, লবণ সিকি চা-চামচ, লাল মরিচের গুঁড়া সিকি চা-চামচ, যেকোনো সস এক চা-চামচ। সব একত্রে মেখে তাতে দুই-তিন ঘণ্টা মাংস ভিজিয়ে রাখুন।ভাজার জন্য: কর্নফ্লাওয়ার তিন টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, লাল মরিচের গুঁড়া এক চা-চামচ, তেল পরিমাণমতো। সব মিশিয়ে ভেজানো মাংসের সঙ্গে মাখিয়ে গরম ডুবো তেলে মাঝারি আঁচে মচমচে করে ভেজে উঠিয়ে রাখুন।সসের জন্য: লাল সিরকা বা আপেল ভিনেগার এক টেবিল-চামচ, লেবুর রস এক চা-চামচ, চিনি আধা চা-চামচ, মাখন (গলিয়ে নেওয়া) এক টেবিল-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া এক চা-চামচ, সরিষার গুঁড়া আধা চা-চামচ। একত্রে বাটিতে নিয়ে ভালো করে ফেটে নিন।প্রণালি: ফ্রাইপ্যানে দুই টেবিল-চামচ মাখন গলিয়ে চিংড়ি মাছগুলো সাত-আট মিনিট ভেজে উঠিয়ে রাখুন। বাটিতে আঙুর, ডালিম বা আনার দানা ও মালটার কোয়া লেবুর রস দিয়ে মেখে রাখুন ঘণ্টা খানেক। অন্য একটি বাটিতে মাংস ও সব উপকরণ একত্রে মেখে নিয়ে সস দিয়ে মিশিয়ে নিন। চিংড়ি ও ফল দিয়ে পরিবেশন।রানের রোস্টউপকরণ: খাসি বা ভেড়ার পেছনের রান সোয়া কেজি মাংস, তেল চর্বি ছেড়ে ধোয়ার পর যার ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি হবে। পেঁয়াজবাটা আধ কাপ, টক দই এক কাপ, ঘি সিকি কাপ, আদাবাটা আধ কাপের সামান্য বেশি, ধনের গুঁড়া এক চা-চামচ, পোস্তদানাবাটা এক টেবিল-চামচ, জয়ত্রীবাটা আধ চা-চামচ, এলাচি চারটি, দারচিনি বড় পাঁচ টুকরা, লবঙ্গ চারটি। সব গরম মসলা একত্রে বেটে নিন। কেওড়া দুই টেবিল-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ, লবণ স্বাদমতো, চিনি দুই টেবিল-চামচ, লেবুর রস দুই টেবিল-চামচ, কাজুবাদামবাটা দুই টেবিল-চামচ, লাল মরিচের গুঁড়া এক টেবিল-চামচ, দেশি পেঁয়াজকুচি এক কাপ, তেল এক কাপ, মিষ্টি দই অথবা টমেটো সস তিন টেবিল-চামচ, পেঁপেবাটা দুই টেবিল-চামচ, গোলমরিচবাটা আধা চা-চামচ, রসুনবাটা দুই টেবিল-চামচ, জায়ফলবাটা সিকি চামচ, তেজপাতা দুটি, জাফরান এক চা-চামচ (দুই টেবিল-চামচ দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)। সিরকা এক টেবিল-চামচ, পেস্তা ও অন্যান্য বাদামকুচি দুই টেবিল-চামচ, ক্রিম সিকি কাপ ও এক টেবিল-চামচ এবং মাওয়া সিকি কাপ।প্রণালি: যতটুকু সম্ভব খাসি বা ভেড়ার রান থেকে চর্বি ও পর্দা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিন। পেঁপেবাটা, সিরকা এক টেবিল-চামচ, আদাবাটা ও এক চা-চামচ লবণ দিয়ে মাংস মেখে বড় কাঁটা দিয়ে কেঁচে নিন। দুই পিঠ ভালো করে কেঁচা হলে পরিষ্কার কাগজ বা পাতলা কাপড় দিয়ে ঢেকে সারা রাত ফ্রিজে রেখে দিন। মাঝে একবার বের করে আরও একবার দুই পিঠ ভালো করে কেঁচে নিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন। রান্নার আগে বের করে হাঁটুর জোড়ার কাছ দিয়ে সামান্য কেটে পায়াটাকে ভেঙে জড়িয়ে নিয়ে সুতা দিয়ে বেঁধে নিন।বড় কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে সোনালি রং হলে তেল থেকে ছেঁকে উঠিয়ে রাখুন। একই তেলে খাসির রানকে দুই পিঠেই লাল লাল করে ভেজে উঠিয়ে রাখুন। এবার তাতে পেঁয়াজবাটা দিয়ে পাঁচ মিনিট নেড়ে আদা-রসুনবাটা ও ধনের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। সামান্য করে পানি দিয়ে দিয়ে কষাবেন। ভালো করে কষানো হলে অন্যান্য সব বাটা মসলা ও অর্ধেক বেরেস্তা দিয়ে পানি অল্প অল্প করে দিয়ে কষাতে থাকুন। লাল মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। তাতে ভেজে রাখা রান দিয়ে দুই পিঠেই যেন মসলা লাগে সেভাবে রান্না করুন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে চুলার আঁচ মাঝারি রেখে ঢেকে দিন। মাঝে একবার ঢাকনা খুলে সাবধানে উল্টিয়ে দেবেন। পানি টেনে গেলে ঢাকনা খুলে চিনি, কাজু ও বাদামবাটা দিয়ে সাবধানে নেড়ে রান্না করুন। চুলার আঁচ একেবারে কমিয়ে দিন। ১০ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলে তাতে মিষ্টি দই অথবা টমেটো সস দিয়ে নেড়ে ঢেকে দিন। খেয়াল রাখবেন বাদাম ও কাজুবাটার সঙ্গে যেন চিনিটাও দেওয়া হয়।১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে মাংস সেদ্ধ না হলে আরও একটু গরম পানি ও ঘি দিয়ে নেড়ে ক্রিম দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর দুধে ভেজানো জাফরান দিয়ে নেড়ে রানটাকে হালকাভাবে উল্টেপাল্টে দিয়ে লেবুর রস দিয়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবেন মাংসের গায়ে মসলা লেগে ঘি ও তেল ছাড়া শুরু হয়েছে, আর একবার উল্টিয়ে দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন পাত্রে চারপাশ থেকে লেটুস বিছিয়ে মাঝখানে রানটাকে বেড়ে দিন। ওপরে মসলাগুলো দিয়ে এক টেবিল-চামচ ক্রিম দিন। পরিবেশনের আগে সুতাটা কেটে আলগা করে ফেলুন। চাইলে চারপাশে কমলার কোয়া, ফ্রেঞ্চ ফ্রাই অথবা লেবু দিয়ে পরিবেশন করতে পারেন। মুগডালের ক্ষীরউপকরণ: দেশি মুগডাল ২৫০ গ্রাম, ঘি ১০০ গ্রাম, ক্রিম আধ কৌটা, নারকেল কোরা এক কাপ, পেস্তাকুচি এক টেবিল-চামচ, জায়ফল টেলে গুঁড়া করা সিকি চামচ, জাফরান এক চা-চামচ (গোলাপ জলে ভিজিয়ে ঢেকে রাখুন), মাওয়া আড়াই টেবিল-চামচ, আখরোটকুচি দুই টেবিল-চামচ, দুধ দুই লিটার, চিনি ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক এক কৌটা, কিশমিশ দুই টেবিল-চামচ, বাদামকুচি এক টেবিল-চামচ, গোলাপজল দুই চা-চামচ, কাজুবাদামকুচি দুই টেবিল-চামচ।প্রণালি: মুগডাল ঝেড়ে, বেছে ও ধুয়ে পানি ঝরিয়ে নিন। ফ্রাইপ্যানে ঘি গরম করে মুগডাল ভালো করে ভেজে নিন। তারপর আধা লিটার দুধ দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। ভালো করে সেদ্ধ করে পাটায় মসৃণ করে বেটে নিন। হাঁড়িতে দেড় লিটার কাঁচা দুধ গরম করে বেশ কয়েকবার ফুটিয়ে ঘন করে নিন। এতে সেদ্ধ করা বাটা মুগডাল দিয়ে ভালো করে নাড়ুন। অনবরত নাড়তে থাকুন যেন হাঁড়ির তলায় পোড়া না লাগে। কয়েকবার ফুটে উঠলে চিনি দিয়ে আবার নাড়তে থাকুন। ১০ থেকে ১৫ মিনিট পর নারকেল কোরা, অর্ধেক বাদাম ও পেস্তাকুচি দিয়ে নাড়ুন। কয়েকবার নাড়ার পর কনডেন্সড মিল্ক দিয়ে নেড়ে অর্ধেক কাজু ও কিশমিশ দিয়ে নেড়ে তাতে আখরোটকুচি, গোলাপজল ও জাফরান দিন। এক মিনিট পর ওপর থেকে জায়ফলের গুঁড়ো ছিটিয়ে দিন। ঘন হয়ে এলে ক্রিম দিয়ে নেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন। বাটিতে বেড়ে ওপরে বাকি মাওয়া, পেস্তা, কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।কাশ্মীরি পোলাওউপকরণ: পুরোনো বাসমতী চাল দুই কাপ (ধুয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন), তেল সিকি কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, এলাচি চারটি, লবঙ্গ দুটি, লবণ এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, চিনি এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, কিশমিশ দুই টেবিল-চামচ, শাহি বিরিয়ানি মসলা এক টেবিল-চামচ, পোলাও রান্নার জন্য ফুটানো গরম পানি আড়াই কাপ, আদাবাটা এক চা-চামচ, কেওড়া এক টেবিল-চামচ, জাফরান আধা চা-চামচ, মাওয়া সিকি কাপ, আনারসকুচি এক কাপ, আঙুর চিরে নেওয়া ২৫০ গ্রাম, ঘি সিকি কাপ, তেজপাতা দুটি, দারচিটি চার টুকরা, গুঁড়ো দুধ দুই টেবিল-চামচ, কাজু বাদাম আধা কাপ, গরম পানি আড়াই কাপ, রসুনবাটা আধা চা-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ (দুই টেবিল-চামচ দুধে ভিজিয়ে ঢেকে রাখুন), ডালিম বা আনার দানা আধা কাপ, আপেলকুচি এক কাপ, চেরিকুচি সিকি কাপ, কমলা দুটি (ছিলে কোষের ভেতরের অংশ বের করে নিন)।শাহি বিরিয়ানি মসলা: দারচিনি, এলাচি (বড় ও ছোট), লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, শাহি জিরা, কাবাব ও চিনি পরিমাণমতো টেলে গুঁড়া করে নিন।প্রণালি: সব ফল একটি বাটিতে এক টেবিল-চামচ লেবুর রস দিয়ে মেখে রেখে দিন। হাঁড়িতে তেল ও ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মসলার ফোড়ন দিন। তাতে পেঁয়াজ সোনালি রং করে ভেজে নিন। আদা ও রসুনবাটা দিয়ে কষিয়ে তাতে ভিজিয়ে রাখা বাসমতী চাল দিন। পাঁচ মিনিট ভেজে গুঁড়ো দুধ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজুন। চাল ভাজা হলে ফুটানো গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন মাঝারি আঁচে। পানি টেনে গেলে সব ফল, গোলাপজল, কেওড়া ও চিনি দিয়ে নেড়ে মাওয়া ছিটিয়ে ঢেকে দিন। পানি সম্পূর্ণ টেনে গেলে চারটি কাঁচা মরিচ, কাজু বাদাম ও বিরিয়ানি মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ওপর থেকে দুধে ভেজানো জাফরান ও কিশমিশ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। তারপর পোলাও ঝরঝরে হলে ঢেকে চুলা বন্ধ করে দমে রাখুন কিছুক্ষণ।