ঈদের একবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাংস, বিরিয়ানি, সালাদ সবই চাই ঈদের দিনে বা রাতে। খাবার তালিকায় রাখতে পারেন নাজমা হুদার দেওয়া রান্নাগুলোভূপালি কাবাবউপকরণ: মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ, পাইপ ৪-৫টি, কাঁচা মরিচের কুচি ২টি, লবণ স্বাদমতো, ডিম ১টি, বেসন ১ টেবিল-চামচ।প্রণালি: কিমা সব একসঙ্গে মেখে ১ ঘণ্টা রাখতে হবে। এবার পাইপে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। পাইপের চারপাশে মাংস গেঁথে সব পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। পরে নামিয়ে ঠান্ডা হলে মাঝখান থেকে লম্বা করে ছুরি দিয়ে কেটে নিতে হবে।পুর: কটেজ চিজ, ঘন দুধ আধা কাপ, ঘি ১ টেবিল-চামচ, ময়দা আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, প্যানে ঘি দিয়ে ময়দা ভেজে দুধ, লবণ, গোলমরিচ ও চিজ দিয়ে ঘন করে জ্বাল দিয়ে নামাতে হবে। এই পুরের সঙ্গে ১ টেবিল-চামচ পেঁয়াজকুচি, অর্ধেক শসা কুচি দিয়ে মাখিয়ে কাঁটা কাবাবের মধ্যে ভরে সাজিয়ে পরিবেশন।লাহোরি বিরিয়ানিউপকরণ: মাংসের জন্য: খাসির মাংস ১ কেজি, আদাবাটা দেড় টেবিল-চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল-চামচ, টক দই আধা কাপ, শাহি জিরা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, কাজুবাদাম বাটা ১ টেবিল-চামচ, কিশমিশবাটা ১ টেবিল-চামচ, শুকনা মরিচবাটা ১ টেবিল-চামচ, পুদিনাপাতা ১ কাপ, জাফরান ২ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, মালাই ২ টেবিল-চামচ। পোলাওয়ের জন্য: পোলাওয়ের চাল ৭০০ গ্রাম, রসুনবাটা দেড় টেবিল-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, মিষ্টি দই সিকি কাপ, বড় এলাচ ২টি, এলাচ ৪-৫টি, পোস্তবাটা ১ টেবিল-চামচ, আলু বোখারা ৮টি, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, গোলাপজল ১ চা-চামচ, কেওড়া জল ১ চা-চামচ, মাওয়া ২ টেবিল-চামচা। সাজানোর জন্য বেরেস্তা, কিশমিশ, পেস্তাবাদাম, কাজুবাদাম ভাজা, পুদিনাপাতা।প্রণালি: খাসির মাংসের সঙ্গে ১ টেবিল-চামচ করে সব বাটা মসলা, কাজুবাদাম, কিশমিশ, পোস্তবাটা, টক-মিষ্টি দই, লবণ, গোলাপজল দিয়ে মাংস মাখিয়ে ২ ঘণ্টা রাখতে হবে। এবার একটি প্যানে তেল দিয়ে ১ কাপ পেঁয়াজ দিয়ে মাংস ছাড়তে হবে। ভালো করে কষিয়ে সেদ্ধ হলে কিছু মালাই ও মাওয়া মাংসের সঙ্গে মিলিয়ে ১০ মিনিট দমে রাখতে হবে। মজলিশি মাংসউপকরণ: গরুর মাংস ১ কেজি (১৪ টুকরা হাড়ছাড়া), আদা-রসুনবাটা ২ টেবিল-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, শুকনা মরিচ বাটা ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, আতপ চালের গুঁড়া ১ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ, পেঁয়াজ মোটা কাটা ২ কাপ, জায়ফল গুঁড়া আধা চা-চামচ, জয়ত্রি গুঁড়া সিকি চা-চামচ, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, গুড় ১ টেবিল-চামচ, এলাচ ৪টি, দারচিনি ২ টুকরা, দই ১ টেবিল-চামচ, তেল ১ কাপ, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ৪টি কুচি করা। প্রণালি: আতপ চালের গুঁড়া, তেঁতুল, গুড় ও পেঁয়াজ বাদে মাংসের সঙ্গে বাকি উপকরণ একসঙ্গে মেখে ৪ ঘণ্টা রাখতে হবে। এবার ১টি পাত্রে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে একটু নরম হলে মাখানো মাংস দিতে হবে। একটু নাড়াচাড়া করে হাঁড়ির মুখ আটকে দিতে হবে। অল্প আঁচে রান্না করতে হবে। চালের গুঁড়া ১ টেবিল-চামচ ঘি দিয়ে বাদামি করে ভেজে রাখুন। অন্য পাত্রে তেঁতুল, গুড় ও আধা কাপ পানিতে ভিজিয়ে রাখা সব দিয়ে রান্না করুন। মাংস ১ ঘণ্টা রান্না হওয়ার পর তাতে এই চালের গুঁড়া দিয়ে দিন। ১৫ মিনিট দমে রেখে পরিবেশন।জলজিরাউপকরণ: জলজিরা পাউডার ৪ টেবিল-চামচ, পানি ২ গ্লাস, চিনি ৪ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ।প্রণালি: সব মিলিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন। জলজিরা ঢাকার গুলশান ১ নম্বর ডিসিসি মার্কেটের নিচে পাওয়া যায়।শসার রায়তাউপকরণ: টক দই ১ কাপ, শসাকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ২টি, চিনি স্বাদমতো, জিরা টালা গুঁড়া ১ চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ।প্রণালি: সব একসঙ্গে মাখিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন। খেতে বসার একটু আগে মাখান।মগজ-কলিজার খাটাখাটউপকরণ: মগজ ১টি, খাসির কলিজা ১টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা দেড় কাপ, বেরেস্তা ২ টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ সামান্য, এলাচ ২টি, দারচিনি ২ টুকরা, তেল ১ কাপ, লবণ স্বাদমতো, দই ১ টেবিল-চামচ।প্রণালি: মগজ ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। প্যানে তেলে পেঁয়াজ দিয়ে একটু লাল রং ধরলে কলিজা দিয়ে কষিয়ে নিন। এরপর মগজ দিতে হবে। মগজের পানি শুকিয়ে গেলে বেরেস্তা দিয়ে ঘন ঘন নাড়তে হবে। তাওয়ার ওপর লোহার কিছু দিয়ে জোরে শব্দ করে নাড়তে হবে। ভাজা ভাজা হলে নামিয়ে গরম গরম পরিবেশন।